সংবাদ
সংবাদ

সাহিত্য

কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি জরিনা আখতার

২০২৭ সালের কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি জরিনা আখতার। ২৯ নভেম্বর ২০২৬ রবিবার বিকাল পাঁচটায় কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের জুরি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় পর্ষদের কার্যালয় ধানমণ্ডিতে। এ সভার অন্যতম আলোচনার বিষয় ছিল: কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার প্রদানের জন্য একজন  যোগ্য কবিকে নির্বাচন করা। জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে গত শতকের সত্তরের দশকের কবি জরিনা আখতারকে ২০২৭ সালের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এটি হবে কবি রফিক আজাদ স্মৃতি পর্ষদের ৭ম পুরস্কার প্রদান। আগামী ২০ জানুয়ারি রাজধানীতে কবিকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা। এ সভায় জুরি বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন— পর্ষদের উপদেষ্টা কবি-প্রকাশক খোরশেদ বাহার, প্রধান পৃষ্ঠপোষক কবিপত্নি কবি দিলারা হাফিজ,  সম্পাদক কবি আবদুর রব, নির্বাহী সদস্য কবি শামস হক, নির্বাহী সদস্য ও ২০২৬ সালে কবি রফিক আজাদ পুরস্কারপ্রাপ্ত কবি ওবায়েদ আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক কানিজ ফাতেমা রহমান এবং সদস্য সেলিনা হাফিজ। অসুস্থতাজনিত কারণে পর্ষদের সভাপতি কবি ফারুক মাহমুদ সভায় উপস্থিত থাকতে পারেননি।উল্লেখ্য, ২০১৬ সালে কবি রফিক আজাদের প্রয়াণের পর ২০১৭ সাল থেকে এ পুরস্কার প্রদান শুরু হয়।  

কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন কবি জরিনা আখতার