সংবাদ
সংবাদ

পদাবলি

এ সপ্তাহের কবিতা


প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ এএম

এ সপ্তাহের কবিতা


অপারগ  

জাহিদ হায়দার 

ফিরে এসো মানুষের দিন,

নেই সখ্য পদাবলি। 

কীভাবে তোমাকে দেব 

কবিতার অমিয় শুদ্ধতা? 

পরিষ্কার ধুতে ধুতে ক্ষয়ে যাচ্ছি।

নষ্টতার সংগ্রহে স্ফিত

ছয় পকেটের ট্রাওজার।  

 

অন্য এক সারদা মঙ্গল

ওমর কায়সার

সারদা তোমার জন্য একটা চির-হেমন্তকাল

বুনে রেখেছি বুকের ভেতর।

দেখ বর্ণিল বাদামী পাতারা

বাতাসে নেচে নেচে

তাদের অনিবার্য পতনকে বরণ করে নিচ্ছে

আসন্ন শীতের দিনে আগুন হয়ে উঠবে বলে।

তুমি সংশয় আর কুয়াশা এড়িয়ে

কাঁটাতার পার হয়ে

তুষারের দেশ থেকে

একবার এদিকে এসো

শিশিরে শিশিরে ভেজা কবিতার মলিন খাতায়।

দেখ

তোমার রহস্য থেকে কীভাবে রচিত হয়

অন্য এক সারদামঙ্গল।

 

সুদিনের প্রত্যাশায়

নাহার ফরিদ খান

বিকেলের কিছুটা সোনারোদ কিনেছে

বাবা চড়া দামে আর ঝরে পড়া ঘামে।

ঝিলের ধারের কানি বক এক পা মুড়িয়ে

লক্ষ্যে স্থির, নিয়তির মতো খাবলে ধরে

সুখের চুনোপুঁটি, দেখছে বাবা দীর্ঘশ্বাসে।

উনুনের হাঁড়িতে ফুটছে দু’মুঠো  ভালবাসা

পাতে পাতে বাড়ে মা অপত্য স্নেহের ভাগ

আজকাল বাবার বাজারের থলিতে শুধুই

ব্যর্থতা। ব্যথার প্রলেপও কেনা বড়ো দায়।

আপনজনেরা ছাড়েনি দিতে অবজ্ঞা, অবহেলা

তবু আকড়ে ধরে সময়ের গ্রীবা নিয়তিকে

ঘোরাবার কাজেই ব্যস্ত বাবা। রোদের কোলাজ

কিনে কিনে বাবা এখন জীর্ণ-শীর্ণ এক বিভ্রান্ত

পথিক। নিমিষেই যেমন মিলিয়ে যায় জলের

তরঙ্গ, তেমনি কেউ মনে রাখে না নুন-ঘামের

কাহন, অসফলতায় বিবর্ণ হয় যখন দীর্ঘ শ্রমের

ফসলী ক্ষেত কেউ মনে রাখে না  তেমন করে

শ্রীহীন রংবাহারী পাতা উড়ে যায় নিয়ে দীর্ঘশ্বাস। 


নিশ্চিহ্ন

বিনয় বর্মন

ওরা নীরবে নিশ্চিহ্ন হয়ে যায়

কেউ ওদের শাসায়

ওরা তাকেই জড়িয়ে ধরে ভালোবাসায়

আত্মভোলা মেঘ

ভেসে যায় আকাশের প্রান্তসীমায়

দেখো নদী, নদীর তট

শতবর্ষী জটাধারী বট

নবান্নে নতুন পিঠার ঘ্রাণ

বাংলাবাউল, তার গান, চিরবহমান

ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়

ওরা বলে ভাগ্যলিখন

বাদী ও বিবাদীর দিনলিপি

এ বিচার কার, বিচারক নির্বিকার

যখন চারদিক থেকে দুর্যোগ ধেয়ে আসে

ওরা হাহাকার করে না, ওরা হাসে।


মিথ্যা বলা হলো না

আদিত্য নজরুল

মেঘ থমথমে—

এ কথা বলতে পারি নি তোমার খোলা চুলের দিকে তাকিয়ে

বলতে পারিনি

তোমার হাসির রঙ

অবিকল ঢেঁকি ছাঁটা চাল...

পলাশ ফুলের রঙ

চুরি করে ফুটে আছে

তোমার দুই পায়ের পাতা

এ কথা একটি বাবের জন্যে বলতে পারি নি

কোমরের বাক

নিয়ে বলতে পারিনি

বেলে মাটির পথের সৌন্দর্য...

তোমার চলার ছন্দ

তটস্থ হরিনীর শৈল্পিক দৃশ্য

এ কথা বলতে গিয়ে

কতোবার থেমে থেমে গেছি...

তুমি সুন্দর তোমার মতো...

মিথ্যা বলতে না পারা

প্রকৃত প্রেমিকের ব্যর্থতা একথা জানা ছিলো না... 


গন্তব্যহীন ঠিকানা

মোঃ ইখতিয়ার উদ্দীন

কোন কোন রাত নির্ঘুম কাটে

আকাশে ওঠে  না চাঁদ, থাকে না কোন তারা

শুধু বুকের মাঝে জেগে  থাকে

একরাশ নীল  ব্যথা।

নিকষ কালো  আঁধারে  ঢেকে থাকে পৃথিবী

রাতের নক্ষত্ররাও  ঘুমে অচেতন।

ডাকে না ঝিঁ ঝিঁ  পোকা, আলোর  নেই  দেখা

শুধু  বুকের বেলাভূমিতে জমে থাকে

অব্যক্ত কিছু  কথা।

যেখানে  নেই  কোন অনুনয়, বিনয় অথবা গভীর  প্রণয়।

তবু থাকে কিছু  আকাঙ্খার অকৃত্রিম  তৃষা।

ক্লান্ত  পথিক  আমি

তবু জেগে থাকি

বুকের তিমিরে  সুখের খোঁজে।

মায়াবী  ভোরের স্নিগ্ধ আলোয়

আমার  এই অন্তহীন  পথ চলা থামে না

খুঁজে ফিরে  গন্তব্যহীন ঠিকানা। 


তুমি আরেকটু থেকে যাও

আকেল হায়দার

কুঁজো সূর্যটা বাড়ির দিকে হাঁটছে...

দলবলে বিহঙ্গের ঝাঁক নীড়ের খোঁজে

এমন সময় বললে: ‘আসি’—

আরো কিছুটা সময় থাকো

আঁধারলগ্না লোকালয়

কিছুটা উদ্ভাসিত হোক

তোমার সোনালি আলোয়।

আরো কিছুক্ষণ থাকো

ততক্ষণে চন্দ্রিমা জাগুক

জোনাকির ঝাঁক আসুক

হাসনাহেনার দল ফুটুক...

তুমি আরেকটু থেকে যাও

আরো কিছুটা নিকটস্থ হও

বিসর্পিত ভাললাগার ছায়াটা

আরো কিছুটা প্রলম্বিত হোক...


চন্দ্রাবতী

সজীম শাইন

ইদানীং আমার পিছু নিয়েছে চন্দ্রাবতী

আমি তার প্রেমিক ছিলাম না কোনো দিন

সে-বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

ভালোবেসেছে পাঠক, দিয়েছে সম্মান

অপলক চেয়ে আছে আমার পদ্মাবতী

পর্যটক, জীর্ণ বস্ত্রে ঢেকেছে যৌন ছবি

প্রেমের আগুনে পুড়ছে প্রেমিক যুগল 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


এ সপ্তাহের কবিতা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image


অপারগ  

জাহিদ হায়দার 


ফিরে এসো মানুষের দিন,

নেই সখ্য পদাবলি। 


কীভাবে তোমাকে দেব 

কবিতার অমিয় শুদ্ধতা? 


পরিষ্কার ধুতে ধুতে ক্ষয়ে যাচ্ছি।

নষ্টতার সংগ্রহে স্ফিত

ছয় পকেটের ট্রাওজার।  

 



অন্য এক সারদা মঙ্গল

ওমর কায়সার


সারদা তোমার জন্য একটা চির-হেমন্তকাল

বুনে রেখেছি বুকের ভেতর।


দেখ বর্ণিল বাদামী পাতারা

বাতাসে নেচে নেচে

তাদের অনিবার্য পতনকে বরণ করে নিচ্ছে

আসন্ন শীতের দিনে আগুন হয়ে উঠবে বলে।


তুমি সংশয় আর কুয়াশা এড়িয়ে

কাঁটাতার পার হয়ে

তুষারের দেশ থেকে

একবার এদিকে এসো

শিশিরে শিশিরে ভেজা কবিতার মলিন খাতায়।


দেখ

তোমার রহস্য থেকে কীভাবে রচিত হয়

অন্য এক সারদামঙ্গল।

 


সুদিনের প্রত্যাশায়

নাহার ফরিদ খান


বিকেলের কিছুটা সোনারোদ কিনেছে

বাবা চড়া দামে আর ঝরে পড়া ঘামে।

ঝিলের ধারের কানি বক এক পা মুড়িয়ে

লক্ষ্যে স্থির, নিয়তির মতো খাবলে ধরে

সুখের চুনোপুঁটি, দেখছে বাবা দীর্ঘশ্বাসে।

উনুনের হাঁড়িতে ফুটছে দু’মুঠো  ভালবাসা

পাতে পাতে বাড়ে মা অপত্য স্নেহের ভাগ

আজকাল বাবার বাজারের থলিতে শুধুই

ব্যর্থতা। ব্যথার প্রলেপও কেনা বড়ো দায়।

আপনজনেরা ছাড়েনি দিতে অবজ্ঞা, অবহেলা

তবু আকড়ে ধরে সময়ের গ্রীবা নিয়তিকে

ঘোরাবার কাজেই ব্যস্ত বাবা। রোদের কোলাজ

কিনে কিনে বাবা এখন জীর্ণ-শীর্ণ এক বিভ্রান্ত

পথিক। নিমিষেই যেমন মিলিয়ে যায় জলের

তরঙ্গ, তেমনি কেউ মনে রাখে না নুন-ঘামের

কাহন, অসফলতায় বিবর্ণ হয় যখন দীর্ঘ শ্রমের

ফসলী ক্ষেত কেউ মনে রাখে না  তেমন করে

শ্রীহীন রংবাহারী পাতা উড়ে যায় নিয়ে দীর্ঘশ্বাস। 


নিশ্চিহ্ন

বিনয় বর্মন


ওরা নীরবে নিশ্চিহ্ন হয়ে যায়

কেউ ওদের শাসায়

ওরা তাকেই জড়িয়ে ধরে ভালোবাসায়

আত্মভোলা মেঘ

ভেসে যায় আকাশের প্রান্তসীমায়


দেখো নদী, নদীর তট

শতবর্ষী জটাধারী বট

নবান্নে নতুন পিঠার ঘ্রাণ

বাংলাবাউল, তার গান, চিরবহমান

ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়


ওরা বলে ভাগ্যলিখন

বাদী ও বিবাদীর দিনলিপি

এ বিচার কার, বিচারক নির্বিকার

যখন চারদিক থেকে দুর্যোগ ধেয়ে আসে

ওরা হাহাকার করে না, ওরা হাসে।


মিথ্যা বলা হলো না

আদিত্য নজরুল


মেঘ থমথমে—

এ কথা বলতে পারি নি তোমার খোলা চুলের দিকে তাকিয়ে

বলতে পারিনি

তোমার হাসির রঙ

অবিকল ঢেঁকি ছাঁটা চাল...


পলাশ ফুলের রঙ

চুরি করে ফুটে আছে

তোমার দুই পায়ের পাতা

এ কথা একটি বাবের জন্যে বলতে পারি নি


কোমরের বাক

নিয়ে বলতে পারিনি

বেলে মাটির পথের সৌন্দর্য...


তোমার চলার ছন্দ

তটস্থ হরিনীর শৈল্পিক দৃশ্য

এ কথা বলতে গিয়ে

কতোবার থেমে থেমে গেছি...


তুমি সুন্দর তোমার মতো...


মিথ্যা বলতে না পারা

প্রকৃত প্রেমিকের ব্যর্থতা একথা জানা ছিলো না... 


গন্তব্যহীন ঠিকানা

মোঃ ইখতিয়ার উদ্দীন


কোন কোন রাত নির্ঘুম কাটে

আকাশে ওঠে  না চাঁদ, থাকে না কোন তারা

শুধু বুকের মাঝে জেগে  থাকে

একরাশ নীল  ব্যথা।

নিকষ কালো  আঁধারে  ঢেকে থাকে পৃথিবী


রাতের নক্ষত্ররাও  ঘুমে অচেতন।

ডাকে না ঝিঁ ঝিঁ  পোকা, আলোর  নেই  দেখা

শুধু  বুকের বেলাভূমিতে জমে থাকে

অব্যক্ত কিছু  কথা।

যেখানে  নেই  কোন অনুনয়, বিনয় অথবা গভীর  প্রণয়।


তবু থাকে কিছু  আকাঙ্খার অকৃত্রিম  তৃষা।

ক্লান্ত  পথিক  আমি

তবু জেগে থাকি

বুকের তিমিরে  সুখের খোঁজে।

মায়াবী  ভোরের স্নিগ্ধ আলোয়

আমার  এই অন্তহীন  পথ চলা থামে না

খুঁজে ফিরে  গন্তব্যহীন ঠিকানা। 


তুমি আরেকটু থেকে যাও

আকেল হায়দার


কুঁজো সূর্যটা বাড়ির দিকে হাঁটছে...

দলবলে বিহঙ্গের ঝাঁক নীড়ের খোঁজে

এমন সময় বললে: ‘আসি’—


আরো কিছুটা সময় থাকো

আঁধারলগ্না লোকালয়

কিছুটা উদ্ভাসিত হোক

তোমার সোনালি আলোয়।

আরো কিছুক্ষণ থাকো

ততক্ষণে চন্দ্রিমা জাগুক

জোনাকির ঝাঁক আসুক

হাসনাহেনার দল ফুটুক...


তুমি আরেকটু থেকে যাও

আরো কিছুটা নিকটস্থ হও

বিসর্পিত ভাললাগার ছায়াটা

আরো কিছুটা প্রলম্বিত হোক...


চন্দ্রাবতী

সজীম শাইন


ইদানীং আমার পিছু নিয়েছে চন্দ্রাবতী

আমি তার প্রেমিক ছিলাম না কোনো দিন

সে-বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি

ভালোবেসেছে পাঠক, দিয়েছে সম্মান

অপলক চেয়ে আছে আমার পদ্মাবতী

পর্যটক, জীর্ণ বস্ত্রে ঢেকেছে যৌন ছবি

প্রেমের আগুনে পুড়ছে প্রেমিক যুগল 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত