দ্বিতীয় পর্ব: মমিনার জীবন
(পূর্ব প্রকাশের পর)
চৌদ্দ.
কমলা খাতুন বসে আছে পাকঘর ও বসতঘরের মাঝখানে বড় আমগাছটার ছায়ায়। অবশ্য এখন আমগাছের নিচে পুরোপুরি ছায়া করে নেই, ছায়া ও রোদের ঝিকিমিকি খেলা চলছে। আজ বেশ গরম পড়েছে। ভাদ্রমাসে এমনিতেই গরম বেশি পড়ে। শরীর ঘামে বেশ। এছাড়া কয়েকদিন ধরে বৃষ্টি নেই। আকাশে মেঘ করার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।
পুকুরপাড়ের তিনটা কুকুর লেজ উঁচিয়ে দাঁড়িয়ে আছে। একটা মাদিকুকুর ও দুটো মরদকুকুর। মাদিকুকুরটার রঙ লাল, কেমন রাজশ্রী ভঙ্গি। লেজ উঁচিয়ে দৃষ্টি উন্নত করে হাঁটছে। মরদকুকুর দুটো মাদিকুকুরটার আশেপাশে ঘুরছে আর ছোঁকছোঁক করছে। এমনিতে মাদিকুকুর মরদকুকুরকে দেখলে লেজ নামিয়ে মাথা নিচু করে কুঁইকুঁই ডেকে চলে যায়। কিন্তু এখন ভাদ্র মাস বলে কথা। মাদিকুকুরের দিন এখন। কমলা খাতুন সেদিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল।
আমগাছের তলায় রোদছায়ার খেলায় কমলা খাতুন বেশ বিরক্ত হচ্ছে। কিন্তু সে নড়ছে না। সে মটকা থেকে জিয়ল টাকিমাছ এনে বটি দা দিয়ে কাটছে। এই টাকিমাছ সে থানকুনি পাতা দিয়ে ঝোল ঝোল করে রান্না করবে। তার পেটটা কয়েক দিন ধরে ভালো যাচ্ছে না। খালি চিপে। এছাড়া থানকুনি পাতা দিয়ে টাকিমাছের ঝুল তার ছেলে মনসুর পাগালার খুব পছন্দ করে।
আজকাল কমলা খাতুন ছেলেকে নিয়ে বেশ ব্যস্ত থাকতে পছন্দ করে। ছেলে কী খাবে, ছেলের কোনটা পছন্দ, ছেলে কী পরবে। সে কাঁপা কাঁপা হাতে পুকুর ঘাটে গিয়ে ছেলের ময়লা কাপড়গুলো ধুয়ে দেয়। ছেলের পছন্দ অনুযায়ী প্রায় প্রতিদিনই রান্না করে। ছেলে কোথাও গেলে সে অপেক্ষায় থাকে। কখনও দেরি হলে ছেলের নৌকাটা ভিড়ছে কি না, কিছুক্ষণ পরপর পুবের গোপাটের দিকে তাকায়। রাতে ছেলের ফিরতে দেরি হলে সে উন্মুখ হয়ে সামনের দরজার দিকে তাকিয়ে থাকে, ঘুমোতে পারে না। যদিও ছেলের সঙ্গে তার কথাবার্তা আগের মতোই খুব কম হয়। বেশিরভাগই সে ঠ্যাঁটামারা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে ছেলে তার প্রতিটি বিষয়ে বেশ আন্তরিক। মীরবহরি বাজারে গেলে তার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে। কিন্তু সে একটা ব্যাপার অবাক হয়ে লক্ষ্য করছে, মমিনা বেশ কিছুদিন ধরে তাদের বাড়ি খুব কম আসছে। এর পেছনে সে ঠিক কারণটা খুঁজে না পেলেও কিছুটা আন্দাজ করতে পারছে।
কমলা খাতুনের আন্দাজটা একেবারে অমূলক নয়। মমিনার ওপর তার ছেলের যে চোখ পড়েছে, এটা সত্য। সে কয়েক মাস ধরেই দেখছে, মমিনা তাদের ঘরে এলে তার ছেলে কোথায় থেকে যেন উদয় হয়। গায়ে পড়ে কথা বলে। অযথাই মমিনার দিকে তাকিয়ে থাকে। অযথাই হাসে। মীরবহরি বাজার থেকে শুধু তার জন্য নয়, মমিনার জন্যও এটাসেটা কিনে নিয়ে আসে।
অবশ্য মমিনা মুখ ফুটে এখন পর্যন্ত কিছু বলেনি। গত কয়েক মাস প্রথম প্রথম মনসুর পাগলার এহেন আচরণে অস্থির দৃষ্টিতে তাকালেও কমলা খাতুনের কাছে আসাযাওয়া কমায়নি। কিন্তু মাসখানেক ধরে আসা-যাওয়া বেশ কমিয়ে দিয়েছে। গত এক-দেড় সপ্তাহ ধরে তো একেবারে আসতে চায় না। দূর থেকে দেখে বড়চাচি বলে ডাক দেয়, ঘরে আসে না। গত তিনদিন ধরে মমিনার দেখাটি পর্যন্ত নেই।
কমলা খাতুন আজকাল তার ছেলের এসব ব্যাপার নিয়ে বেশ বিচলিত হচ্ছে। কিন্তু মুখ ফুটে তার কিছু বলার সাহস নেই। ছেলেকে কিছু বলার সাহস তার কোনোকালেই ছিল না। ছেলে তার পেটপোছা ধন, এটা সত্য। এতগুলো বছর ছেলে তাকে যতই অত্যাচার, অপমান ও লাঞ্ছনা করুক, সে ছেলে তো আর ফেলে দিতে পারবে না। জেল থেকে ছাড়া পাওয়ার পর গত নয় মাস ধরে ছেলে তো অন্য মানুষ হয়ে গেছে। আগের মতো অত্যাচার, অপমান ও লাঞ্ছনা থাক দূরের কথা, এখন জোরেই কথা বলে না। সবসময় বেশ আন্তরিকতা দেখায়। কিন্তু মমিনা! তাকে সে সত্যি খুব পছন্দ করে, নিজের সন্তানের চেয়েও বেশি আপন ভাবে। কোনো কোনো ক্ষেত্রে নিজের ছেলে মনসুর পাগলার চেয়ে বেশি ভালোবাসে।
কমলা খাতুন কাঁপা হাতে জেতা টাকিমাছ কাটতে গিয়ে পারছে না। বারবার টাকিমাছ হাত থেকে পিছলে যাচ্ছে। ছাই দিয়েও ঠিকমতো ধরে রাখতে পারছে। একেকবার একেকটা টাকি মাছ হাত থেকে পিছলে যাচ্ছে, মাথার উপর আমগাছের ডালে বসে পাতিকাকটা তখনই ডেকে উঠছে। সে মনে মনে আক্ষেপ করল, এখন যদি মমিনা কাছে থাকত, কতই না ভালো হতো। তাকে মাছ কাটায় সাহায্য করতে পারত। এদিকে তার হাতপা ও শরীর আজকাল বড্ড বেশি কাঁপে। ভারী বা পাতলা কোনো কিছু হাতে শক্ত করে ধরে রাখতে পারে না, পড়ে যায়। শরীর কেমন নিস্তেজ হয়ে আসে। মুখে রুচি নেই। তার একবার ডাক্তার দেখানোর দরকার। অন্তত মীরবহরি বাজারে সুশীল ডাক্তারকে দেখালেও হতো। কিন্তু সে ছেলেকে যে নিজ থেকে বলবে ডাক্তারের কাছে নিয়ে যেতে, সেটাও পারছে না। সে মমিনার কাছে যেমন নিজের সব কথা বলে, ছেলেকে কোনোদিনই বলে না।
কমলা খাতুন কখনই মমিনাদের ইশায় যায় না। কবে সে শেষবারের মতো মমিনাদের ইশায় গিয়েছিল, সেটা তার মনে নেই। এটা শুধু মমিনাদের ইশা নয়, সে কোনো পাড়া, কোনো বাড়িতেই যায় না। কারও ঘরে মানুষ মরলেও না। স্বামী মারা যাবার পর প্রায় দুই যুগ ধরে বাড়িতেই থাকে। এমনকি বাপের বাড়িতেও কোনোদিন যায়নি। অবশ্য বাপের বাড়তে বাপ-মা কেউ নেই। অনেক আগেই মারা গেছে। বড় দু’জন ভাই ছিল। ওরাও মারা গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে। সে ভাইদের মরা লাশ পর্যন্ত দেখতে যায়নি। তার বাড়ি বাইরে যাওয়া বলতে বোরখা পরে সেই মীরবহরি বাজারে যাওয়া। তাও আবার সুদিনে বা শীতকালে বুইদ্দার বিলের জল শুকিয়ে গেলে হেঁটে হেঁটে যায়।
আমগাছের ডালে এখন একটা নয়, দুটো কাক ডাকছে। কুকুর তিনটি এখন আর পুকুরপাড়ে নেই। রোদটা আরও তেজ নিয়ে উঠেছে। আমগাছের নিচে আলোছায়ার ঝিকিমিকি খেলা আরও বেড়ে গেছে। কমলা খাতুন টাকিমাছ কাটতে কাটতে ভাবল, মাছ কাটা শেষ হলেই ঘরের পেছনের ছায়া করা স্থান থেকে তার থানকুনি পাতা তুলতে হবে। টাকিমাছের ঝুলে একটা কাঁচা হলুদ পাটায় ছেঁচে দিলে ভালো হয়। ঘরের পেছনে কয়েকটা হলুদগাছও আছে। মমিনাই এগুলো লাগিয়ে দিয়েছে। মমিনা আশেপাশে থাকলে এখন সে নিশ্চয়ই তাকে থানকুনি পাতাগুলো তুলে দিত। এই বৃদ্ধ শরীরে হাঁটু বাঁকিয়ে একটা একটা করে থানকুনি পাতা তুলতে তার বেশ কষ্ট হবে।
মমিনার কথা আবার ভাবতেই কমলা খাতুন দৃষ্টি বাড়িয়ে পশ্চিমদিকে তাকাল। আমগাছের ফাঁক ও এক প্রশস্ত পুকুরের জল পেরিয়ে তার দৃষ্টিটা মমিনাদের বসতঘরে গিয়ে পড়ল। বসতঘরের সামনে মমিনা নেই, তবে মমিনার মা ছেনোয়ারা বেগম সেখানে দাঁড়িয়ে আপনমনে পান চিবুচ্ছে।
কমলা খাতুন তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল। সে টাকিমাছ কাটায় ব্যস্ত হয়ে উঠল। আর একটা মাত্র মাছ কাটলেই মাছ কাটা শেষ। ঠিক তখনই সে শুনল, ‘ভাউজ!’
কমলা খাতুন একটু চমকে উঠল। কিন্তু পরক্ষণ সামলে নিয়ে চোখ তুলে দেখল, তার দেবর কেরামত আলী। একটু আগেই সে তাদের বাড়ির দিকে তাকিয়েছে। কেরামত আলী কোনদিক দিয়ে তার ইশায় এসেছে সে খেয়াল করেনি।
মমিনার বাপ কেরামত আলীর সঙ্গে কমলা খাতুনের একেবারে খারাপ সম্পর্ক নয়। কেরামত আলী তেমন সাহায্য-সহযোগিতা না করলেও কালেভদ্রে একটু খোঁজখবর নেয়। কখনও কখনও মীরবহরি বাজার থেকে সদাইপত্র কিনে নিয়ে আসে। অবশ্য তা যে নিজের পয়সায় আনে, তা নয়। কমলা খাতুনের কাছ থেকে নেয়। এমনকি সে যে বাজার সদাই করতে গিয়ে দশ-বিশ টাকা এদিক-সেদিক করে ফেলে, সেটা কমলা খাতুন ভালোই বোঝে। কিন্তু কিছু বলে না।
কমলা খাতুনের ওবাড়ির যত সমস্যা, সেটা শুধু ছেনোয়ারা বেগমের সঙ্গে। সেটা যে নির্দিষ্ট কোনো কারণ নিয়ে, সেটাও নয়। এ যেন এক অদৃশ্য কারণে সেই দুই-আড়াই যুগ আগে সম্পর্কটা গড়ে ওঠেনি। তার তেমন বিকার না থাকলেও ছেনোয়ারা বেগম যেন তাকে দেখলে দু’চোখে বিষ দেখে।
কেরামত আলী বলল, ‘ভাউজ, একখান কথা কইবার আইছিলাম।’
কমলা খাতুন জিজ্ঞেস করল, ‘কী কথা?’
‘দুইদিন আগে এক সইন্ধ্যাবেলা আনিস আইছিল।’
‘আনিস! ক্যান আইছিল?’
‘মমিনার বিয়া লইয়া।’
‘মমিনা বিয়া? হের না জামাই আছে?’
‘হেইডা তো আছে। কিন্তুক জামাইর তো নয় মাস কোনো খবর নাই। শুনছি হেয় চিটাগাং আরেকটা বিয়া করছে।’
‘তারপরও, জামাইর লগে তো অখনও ছাড়াছাড়ি হয় নাই।’
‘জামাইর লগে ছাড়াছাড়ি হওয়নের সব ব্যবস্থা নাকি আনিস উকিলরে দিয়া করাইয়া লইব।’
‘আনিসের এসব করার এমন হাউস ক্যান? হেয় কি তোমার মাইয়ারে বিয়া করব?’
কেরামত আলী জিভ কেটে বলল, ‘না না, ভাউজ। হেয় কত শিক্ষিত। হেয় মমিনারে বিয়া করতে যাইব ক্যান? হেয় আইছে মনসুইরার লাইগা পস্তাব লইয়া।
কমলা খাতুন বুঝতে না পেরে জিজ্ঞেস করল, ‘কার লাইগা?’
‘তোমার পোলার লাইগা।’
‘কী কও? আমার পোলার লাইগা আনিস তোমার কাছে পস্তাব লইয়া গেছে আর আমি এর কিচ্ছুই জানি না?’
‘আনিস তোমার লগে আগে কথা কইয়া যায় নাই?’
‘না, আনিসের লগে আমার কক্ষনোই কথা হয় না। হেয় কবে পস্তাব লইয়া গেছে?’
‘কইলাম না, পরশুদিন সইন্ধ্যাবেলা।’
‘ও, দুইদিন আগে? এই দুই দিন তুমি কই আছিলা? আইজকা আইলা?’
‘আমারে পস্তাবটা লইয়া ভাবতে হইছে না? আমার মাইয়ার বিয়ার পস্তাব।’
‘কী ভাবলা?’
‘ভাবছি অনেক। ভাবছি, আমাগো মনসুর পাগলা খারাপ কী? আগে পাগল আছিল। অখন তো ভালা হইয়া গেছে। তোমাগো জমিজমা অনেক। খাইয়া-পইরা আমার মাইয়া সুখে থাকব। পাগলার বয়স একটুখানি বেশি। তয় দেখতে কিন্তুক অখনও তাগড়া জোয়ানের মতন লাগে।’
‘তুমি তো অনেক কিছুই ভাইবা বইসা আছ।’
‘ভাউজ, আপনে কি রাজি না?’
‘আমার রাজি দিয়া কিচ্ছু আসে-যায় না। তুমি রাজি হইলে আমার পোলা বিয়া করব। তয় মমিনা কি জানে?’
‘অখনও জানে না। আগে তোমার লগে কথা কইতে আইছি। ভাউজ, তোমারে কি মনসুর কিছু কয় নাই?’
‘না, কয় নাই। তুমি তো জানোই, আমার পোলা আমার চাইতে আনিসরে বেশি কয়। আনিসরে ভালা পায়। আনিসের কথায় চলে।’
‘হ হ, জানি।’
কমলা খাতুন একটু চুপ হয়ে গিয়ে বলল, ‘তয় আমার একখান কথা। আগে মমিনার লগে কথা কও।
কেরামত আলী বলল, ‘আইচ্ছা, ভাউজ। মমিনা রাজি না হইয়া কই যাইব? এমনিতেই আমার মাইডার কপাল পুইড়াছে। ভালা দেইখাই তো বিয়া দিছিলাম। জামাই শেষে আমার দুইডা গরু চুরি কইরা লইয়া ভাগছে। বাদাইম্যা আছিল। একদম বাদাইম্যা।’
কমলা খাতুন জোর দিয়ে বলল, ‘বাদাম্যা হইলেও মমিনা তারে ভালা পাইত। তোমার মমিনার লগে কথা কওয়ন দরকার। কারও ওপর জোর করা ভালা না। আমিও মমিনার লগে কথা কমুনে।’
কেরামত আলী বলল, ‘অবশ্যি, ভাউজ। আমি কথা কমুনে। অখন আমি মীরবহরি বাজারে যাইমু। আমার বাজারে একটু কাম আছে। বাজার থাইকা তোমার লাইগা কিছু আনতে হইব?’
কমলা খাতুন বলল, ‘না। অখন বাজারসদাই তো আমার পোলায় করে।’
কেরামত আলী বলল, ‘হ, জানি। এর লাইগাই তো তার লগে মমিনার বিয়ার লাইগা আর আমি আপত্তি করতাছি না। আইচ্ছা ভাউজ, আমি অখন যাই।’ু বলেই সে হাসল।
কমলা খাতুন সহজে হাসে না। কিন্তু এখন সে হাসল। তবে দাঁতবিহীন মাড়ি কেলিয়ে নয়, মৃদু হাসি। সে হাসি ধরে রেখেই সায় দিয়ে বলল, ‘আইচ্ছা, যাও।’
কেরামত আলী বাড়ির দিকে না গিয়ে পুকুরের পুবপাড়ের দিকে হাঁটা ধরল। পুকুরের পুবপাড়ের কাছে বুইদ্দার খালের যে বাঁক, সেখানে তার নৌকাটা বাঁধা। সে এখন সত্যি সত্যি মীরবহরি বাজারে যাবে। অবশ্য সে প্রায় সময়ই বিভিন্ন বাহানা ধরে কমলা খাতুনের কাছে মিথ্যা বলে।
কমলা খাতুন কেরামত আলীর গমন পথের দিকে তাকিয়ে থেকে একটা ভারি শ্বাস ফেলল। তার এই ভারি শ্বাসটা স্বস্তির নাকি দীর্ঘশ্বাসের, তা সে বুঝতে পারল না। তার ছেলে মনসুর পাগলা বিয়ে করবে, ভালো কথা। সে আগে আরও দুটো বিয়ে করেছে। মূলত তার এই স্বস্তি ও অস্বস্তির শ্বাসটা মমিনাকে নিয়ে। মমিনা তার ঘরে ছেলের বউ হয়ে আসবে, এটা তার জন্য খুব সুখের একটা খবর। এই পুরো আঁধারিয়া গ্রামজুড়ে মমিনার চেয়ে তার আপনজন আর কে আছে? কিন্তু অস্বস্তির বিষয় হলো, মমিনা এ বিয়েতে রাজি না হয়ে তাকে যদি ভুল বোঝে? এমনিতেই কয়েকদিন ধরে মমিনা তার বাড়িতে আসছে না। ওদিকে আরেকটা সমস্যা। মমিনা বিয়েতে রাজি নাহলে সে তার কাছেই সাহায্য চাইতে আসবে। এতে যদি তার ছেলে কোনো ভুল বোঝে?
কমলা খাতুন আর ভাবতে চাইল না। তার এখন শেষ টাকিমাছটা কাটা হয়নি। মাছটা নড়াচড়াহীন মাটিতে পড়ে থেকে কানকো ফোলাচ্ছে। সে খপ করে টাকিমাছটা ধরে বটি দায়ে মাথা থেকে শরীরটা আলাদা করে ফেলল। ক্রমশ...

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন