অপারগ জাহিদ হায়দার ফিরে এসো মানুষের দিন,নেই সখ্য পদাবলি। কীভাবে তোমাকে দেব কবিতার অমিয় শুদ্ধতা? পরিষ্কার ধুতে ধুতে ক্ষয়ে যাচ্ছি। নষ্টতার সংগ্রহে স্ফিতছয় পকেটের ট্রাওজার। অন্য এক সারদা মঙ্গলওমর কায়সারসারদা তোমার জন্য একটা চির-হেমন্তকালবুনে রেখেছি বুকের ভেতর।দেখ বর্ণিল বাদামী পাতারাবাতাসে নেচে নেচেতাদের অনিবার্য পতনকে বরণ করে নিচ্ছেআসন্ন শীতের দিনে আগুন হয়ে উঠবে বলে।তুমি সংশয় আর কুয়াশা এড়িয়েকাঁটাতার পার হয়েতুষারের দেশ থেকেএকবার এদিকে এসোশিশিরে শিশিরে ভেজা কবিতার মলিন খাতায়।দেখতোমার রহস্য থেকে কীভাবে রচিত হয়অন্য এক সারদামঙ্গল। সুদিনের প্রত্যাশায়নাহার ফরিদ খানবিকেলের কিছুটা সোনারোদ কিনেছেবাবা চড়া দামে আর ঝরে পড়া ঘামে।ঝিলের ধারের কানি বক এক পা মুড়িয়েলক্ষ্যে স্থির, নিয়তির মতো খাবলে ধরেসুখের চুনোপুঁটি, দেখছে বাবা দীর্ঘশ্বাসে।উনুনের হাঁড়িতে ফুটছে দু’মুঠো ভালবাসাপাতে পাতে বাড়ে মা অপত্য স্নেহের ভাগআজকাল বাবার বাজারের থলিতে শুধুইব্যর্থতা। ব্যথার প্রলেপও কেনা বড়ো দায়।আপনজনেরা ছাড়েনি দিতে অবজ্ঞা, অবহেলাতবু আকড়ে ধরে সময়ের গ্রীবা নিয়তিকেঘোরাবার কাজেই ব্যস্ত বাবা। রোদের কোলাজকিনে কিনে বাবা এখন জীর্ণ-শীর্ণ এক বিভ্রান্তপথিক। নিমিষেই যেমন মিলিয়ে যায় জলেরতরঙ্গ, তেমনি কেউ মনে রাখে না নুন-ঘামেরকাহন, অসফলতায় বিবর্ণ হয় যখন দীর্ঘ শ্রমেরফসলী ক্ষেত কেউ মনে রাখে না তেমন করেশ্রীহীন রংবাহারী পাতা উড়ে যায় নিয়ে দীর্ঘশ্বাস। নিশ্চিহ্নবিনয় বর্মনওরা নীরবে নিশ্চিহ্ন হয়ে যায়কেউ ওদের শাসায়ওরা তাকেই জড়িয়ে ধরে ভালোবাসায়আত্মভোলা মেঘভেসে যায় আকাশের প্রান্তসীমায়দেখো নদী, নদীর তটশতবর্ষী জটাধারী বটনবান্নে নতুন পিঠার ঘ্রাণবাংলাবাউল, তার গান, চিরবহমানধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়ওরা বলে ভাগ্যলিখনবাদী ও বিবাদীর দিনলিপিএ বিচার কার, বিচারক নির্বিকারযখন চারদিক থেকে দুর্যোগ ধেয়ে আসেওরা হাহাকার করে না, ওরা হাসে।মিথ্যা বলা হলো নাআদিত্য নজরুলমেঘ থমথমে—এ কথা বলতে পারি নি তোমার খোলা চুলের দিকে তাকিয়েবলতে পারিনিতোমার হাসির রঙঅবিকল ঢেঁকি ছাঁটা চাল...পলাশ ফুলের রঙচুরি করে ফুটে আছেতোমার দুই পায়ের পাতাএ কথা একটি বাবের জন্যে বলতে পারি নিকোমরের বাকনিয়ে বলতে পারিনিবেলে মাটির পথের সৌন্দর্য...তোমার চলার ছন্দতটস্থ হরিনীর শৈল্পিক দৃশ্যএ কথা বলতে গিয়েকতোবার থেমে থেমে গেছি...তুমি সুন্দর তোমার মতো...মিথ্যা বলতে না পারাপ্রকৃত প্রেমিকের ব্যর্থতা একথা জানা ছিলো না... গন্তব্যহীন ঠিকানামোঃ ইখতিয়ার উদ্দীনকোন কোন রাত নির্ঘুম কাটেআকাশে ওঠে না চাঁদ, থাকে না কোন তারাশুধু বুকের মাঝে জেগে থাকেএকরাশ নীল ব্যথা।নিকষ কালো আঁধারে ঢেকে থাকে পৃথিবীরাতের নক্ষত্ররাও ঘুমে অচেতন।ডাকে না ঝিঁ ঝিঁ পোকা, আলোর নেই দেখাশুধু বুকের বেলাভূমিতে জমে থাকেঅব্যক্ত কিছু কথা।যেখানে নেই কোন অনুনয়, বিনয় অথবা গভীর প্রণয়।তবু থাকে কিছু আকাঙ্খার অকৃত্রিম তৃষা।ক্লান্ত পথিক আমিতবু জেগে থাকিবুকের তিমিরে সুখের খোঁজে।মায়াবী ভোরের স্নিগ্ধ আলোয়আমার এই অন্তহীন পথ চলা থামে নাখুঁজে ফিরে গন্তব্যহীন ঠিকানা। তুমি আরেকটু থেকে যাওআকেল হায়দারকুঁজো সূর্যটা বাড়ির দিকে হাঁটছে...দলবলে বিহঙ্গের ঝাঁক নীড়ের খোঁজেএমন সময় বললে: ‘আসি’—আরো কিছুটা সময় থাকোআঁধারলগ্না লোকালয়কিছুটা উদ্ভাসিত হোকতোমার সোনালি আলোয়।আরো কিছুক্ষণ থাকোততক্ষণে চন্দ্রিমা জাগুকজোনাকির ঝাঁক আসুকহাসনাহেনার দল ফুটুক...তুমি আরেকটু থেকে যাওআরো কিছুটা নিকটস্থ হওবিসর্পিত ভাললাগার ছায়াটাআরো কিছুটা প্রলম্বিত হোক...চন্দ্রাবতীসজীম শাইনইদানীং আমার পিছু নিয়েছে চন্দ্রাবতীআমি তার প্রেমিক ছিলাম না কোনো দিনসে-বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিভালোবেসেছে পাঠক, দিয়েছে সম্মানঅপলক চেয়ে আছে আমার পদ্মাবতীপর্যটক, জীর্ণ বস্ত্রে ঢেকেছে যৌন ছবিপ্রেমের আগুনে পুড়ছে প্রেমিক যুগল