সংবাদ
সংবাদ

সাহিত্য

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতারাতের কাগজে একটি যুথবদ্ধ কবিতাবিনিদ্র  সুন্দর ইমন রাগের পাশেসমুদ্রের সুর জেগে আছেতোমার অতন্দ্রিলা চোখেআমি বুনে দেই নীল রঙা ঢেউ!রাতের কড়ানড়া ধীরে ধীরে বুনছেশীতের নকশিকাঁথাআমরা কি ভেসে যাবো অবাধ বেনো জলে?জল বুঝি ঘুডির সুতোর মতো উডে যায়ভেসে যায় প্রতীচীর প্রেমে!প্রেম নয় ভালোবেসে আমাকে জাগিয়ে রেখেছাই রঙা বেদনার সাথেকী কথা বলেছো নীলকণ্ঠি?তোমার ভেতরে গভীর রাতের ভেজামৃত্তিকায় সুন্দরের উদ্ভাষণ!আহা সজনের সবুজ চারা, শিশু কৃষ্ণচূড়াতোমরা কি সারাজীবনরয়ে যাবে, হয়ে এক না-লেখা চিঠি!ভোরের আজানের আগে প্রার্থনায় বসেযে হিরক পেলে অবোধ বালকতুমি তার আলো হাতেলবণের গন্ধ মেখে  প্রতীক্ষায়শুয়ে থাকো অনন্তকাল।এখানে এখন কমলা রঙের বৃষ্টি হচ্ছেআর ইচ্ছে হচ্ছে ভিজে যাই, প্লাবিত ধারায় তোমাকেসাথে নিয়ে চলে যাইহাওড়ের একতারা বাউলের কাছে।গলে যাই বরফ নদনীল শাড়ি তুমি উডিয়েছো আকাশেতাই আকাশটা আজ আর দেখা যাচ্ছে নাআমি চাইও না প্রতিদিনের একই আকাশের ফ্যাকাশে রঙতারচে তুমি ছডিয়ে দাও তোমার নীল  রঙা উদ্ধত  মায়বী শাড়িআমি তার আঁচলে একটু বেদনা মুছি!আমার গাঢ কষ্টের কালচে কান্নাতোমার চোখে রেখে শুকিয়ে দাওহে আমার দুরদেশি মানবী ঈশ্বর!তোমার শাড়ির অন্তরালে এক স্নিগ্ধ মাটির পিলসুজ আছেবরফের শীতলতা ভেঙে আমি শুধু তার কাছে যাব!তোমার তাঁবুর ভেতরে যে নান্দনিক নার্স বাস করে আমি তার শুশ্রূষা নেবো...আমি তোমার কণ্ঠনালীতে আলতো আঙুল ছোঁবোতোমাকে ছোঁবো না—আমি জন্ম থেকে পঙ্গু এক অন্ধ সকাল!তোমার  শরীর বেয়ে ওঠে সুর্যোদয়, বৃষ্টি হেমন্তের কুয়াশারা তোমারি শিরদাডা বেয়ে নামে! বহু দুর থেকে আমি বরফের রুপালি পর্দা সরিয়ে শেষবেলায় পাওয়া এক মুল্যবান টিকেট কিনে শীতলঅগ্নি দেখি আর দেখে যাইগলে যাই বরফ নদ!প্রতীচী আমি এসেছি তোমার  নতুন এক সেন্টিক ত্রিস্তান!!  আমাদের একজন কবি নজরুল আছেন(নজরুল বর্ষ উপলক্ষে কবিতা)আমাদের গ্রামে একজন দুখী নজরুল আছেন!আমাদের বাগানে একজন নজরুল সুকণ্ঠি পাখি আছেন!আমদের কবিতা পাড়ায় দুপুরের রোদে এক বিদ্রোহী নজরুল হেঁটে বেড়ানআর সব তরুণ-যুবক তার সাথে গল্প করে পুরাতন-নষ্টকে উপড়ে ফেলার!বিকেলের  ঘোলা আলোয় তিনি যখনবটের তলায় বসেন তখন ঝুরি বেয়ে নামে সুর্ষোদয়ের উল্লাসছডিয়ে যায় দিগন্তে বাস করা সর্বহারার উঠোন অবধিসবাই যাকে বিপ্লবী কবি ডাকে আমি তো তাঁর মতো শান্ত-মানবিক-সাম্যকামী-প্রেমিক আর কাউকে দেখি না!রাত গভীর হলে তিনি এসে আমায় গোপনে অভিমানী কণ্ঠে বলেন—আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ।তারপর চলে যান করুণ বাঁশি বাজাতে বাজাতে অভাবী প্রাণের  ঠিকানায়!আজও কদম ফোটেবরষা ঘন হলে সকালের চায়ে আরমিশাই না দুধ! গাঢ় একাকীত্ব তার ছাতার নিচে আমাকে লুকিয়ে রেখেভেজা চুল, ভেজা বুক-পিঠ মুছিয়ে বলে: হাওড়ে আসে না এমনকালেষাটের বালক! কিছুটা তো অভিজ্ঞ হয়েছ নিশ্চয়ই; যদিও চুলগুলো খুব একটা বুদ্ধিতে পাকেনি!চালাকি তেমন জানি না তবুও বুদ্ধিহীন হয়ে এতটা বরষা অল্প অল্প ভিজে এসেছি  পুবাল মেঘের সাথে সখ্যে—এই বিরাণ ঘাটে!আঘাটের পচা মাছের রক্ত আর গলিত ঘ্রাণে  আজও কদম ফোটে কিশোরীর স্বপ্ন-ধোয়া হাতে!মাছেদের স্কুলে এই তুমুল বৃষ্টিতেআনন্দে থাকার কোনো ক্লাসে কী শেখায়বুড়ো মৎস্য অবতার,অঝোর বরষায় তার সাথে আমাদেরদেখা হওয়া খুব দরকার!ডিসটোপিয়া ফুল পাতাকে ফুল ভেবে বহুকাল কাটিয়েছি!প্রিয়জনের হাতে দিয়েছি তুলেসেও দীঘির মতো চোখের পাতায় ভাসিয়েছে তরতাজা আশ্বাসের ডিঙি!কবে শেষ ওপারে গেছি ফড়িং ধরাবালিকার সাথে—ফুরিয়েছে আমাদের সত্য ভাবনার যুগএই পোস্ট ট্রুথ কালে যখন ধ্রুপদীসত্য বলে  কিছু নেইএকই সংগে যখন দুইমানুষ বা নদ কিংবা গাছ পরপর বিপরীত ভাবনাকে ছড়িয়েদিব্যি সঠিক চিন্তকের মেডেল পেতে পারেআর ঘৃণার প্রকাশ পেয়েছে নতুনমাত্রা কেননা এর নিষ্পত্তিতে মঞ্চায়িতটু মিনিটস হেইট পাচ্ছে করতালিমানে গালি আর বিয়ের মঞ্চ দুটোইতুমুল সামাজিকতখন যাত্রা শুরু করা বেশ কঠিন;একথা তো মগজে ভাসবেইপৃথিবী একটা যাত্রাবিরতিরস্টেশন মাত্র, আমি তার সেকেন্ড ক্লাসের টিকেটধারী যাত্রী কেবল!লোকবল সব হারিয়ে তাই তোমাকে অবশেষে বাগান বিলাসের লালপাতা আবার দিলামআর জানিয়ে দিলাম ফুল নয়মৃত পাতা দিলাম রমণীমৃত পাতা!  

হাসান কল্লোল-এর নতুন পাঁচটি কবিতা