আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নতুন এক আবহাওয়া উদ্বেগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি ঝড়-বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরুর সময়ের আগে ও পরে মিয়ামিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আয়োজকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা বৃষ্টি নিয়ে নয়, বরং বজ্রপাত নিয়ে। কারণ বজ্রপাত হলে ফিফা এবং যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।
ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, যা বাংলাদেশ সময় অনুযায়ী ভোর ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকেই মিয়ামির আকাশে ঘন কালো মেঘের আনাগোনা দেখা গেছে। যদিও মাঝে মাঝে সূর্যের দেখা মিলেছে, তবুও আবহাওয়াবিদরা জানিয়েছেন যে বিকেলের দিকে আর্দ্র আবহাওয়ার সঙ্গে বিচ্ছিন্ন বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিধিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হবে। এরপর খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে এবং দর্শকদেরও নিরাপদ আশ্রয়ের জন্য গ্যালারি ছাড়তে বলা হবে।
এক্ষেত্রে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত থাকবে। তবে ওই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হলে নতুন করে আরও ৩০ মিনিট সময় গণনা শুরু হবে। ফলে ম্যাচ কতক্ষণ বন্ধ থাকবে, তা আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয় এবং পুরো বিষয়টি প্রকৃতির ওপরই নির্ভর করছে।
যদি বজ্রপাতের কারণে ম্যাচ স্থগিত হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের আবারও সংক্ষিপ্ত ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, খেলা পুনরায় শুরুর আগে খেলোয়াড়রা প্রায় পাঁচ মিনিট ওয়ার্ম-আপ করবেন।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এটি নকআউট পর্বের প্রথম পরীক্ষা। অন্যদিকে প্রতিপক্ষ কেপ ভার্দে ইতোমধ্যেই গ্রুপ পর্বে বড় চমক দেখিয়ে শেষ ৩২-এ নিজেদের জায়গা করে নিয়েছে। তবে ম্যাচের আগে এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে এই আবহাওয়া। ম্যাচ শুরুর আগ পর্যন্ত মিয়ামির আবহাওয়ার ওপর কড়া নজর রাখবেন আয়োজক, দুই দলের কোচিং স্টাফ এবং ম্যাচ কর্মকর্তারা।
যদি শেষ পর্যন্ত বজ্রপাত না হয়, তাহলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হবে। তবে বজ্রঝড়ের সতর্কতা জারি হলে বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে অনাকাঙ্ক্ষিত বিরতি দেখা দিতে পারে।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন