সংবাদ

বিশ্বচ্যাম্পিয়নকে আট‌কে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ জুলাই ২০২৬, ০৫:৫৯ এএম

বিশ্বচ্যাম্পিয়নকে আট‌কে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে

​চলতি ফুটবল বিশ্বকাপে নতুন দল হিসেবে কেপ ভার্দে কতটা শক্তিশালী হতে পারে, তা নিয়ে যে ধারণা করা হয়েছিল; ঠিক সেটিই সত্যি হলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ করেছে আফ্রিকার এই সাহসী দলটি।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ইনজুরি টাইমের বাড়তি ৮ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় নকআউটের এই রোমাঞ্চকর ম্যাচটি এখন গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে।
​ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আর্জেন্টিনা। প্রথমদিকে সুযোগ তৈরি করতে না পারলেও ধীরে ধীরে ছন্দ ফিরে পায় লিওনেল স্কালোনির দল। খেলার ১৫ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, তবে দুজনকে কাটিয়ে নেওয়া তার শটটি পোস্টের বাইরে চলে যায়।
এরপর ১৮ মিনিটে ফ্রি-কিক থেকেও আর্জেন্টিনার অধিনায়কের চেষ্টা নস্যাৎ করে দেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। অবশেষে ম্যাচের ২৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের অসাধারণ লং পাস বক্সের ভেতরে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে নিখুঁত ফিনিশে বল জালে জড়ান মেসি।
এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপে সর্বমোট ২০তম গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি টানা আট ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
​১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পরও স্বস্তিতে থাকতে পারেনি আর্জেন্টিনা। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার ও ডি পলেরা বলের দখল রাখলেও রক্ষণ সামলে পাল্টা আক্রমণের অপেক্ষায় ছিল কেপ ভার্দে।
ম্যাচের ৫৯ মিনিটে আসে সেই স্তব্ধ করে দেওয়ার মতো মুহূর্ত। আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত এক গোল করে কেপ ভার্দেকে সমতায় ফেরান ডেরয় দুয়ার্তে। ১-১ গোলে সমতা আসার পর লিড বাড়াতে একের পর এক আক্রমণ সাজায় আর্জেন্টিনা, কিন্তু কেপ ভার্দের জমাট ডিফেন্স ও গোলরক্ষক ভোজিনহার দেয়াল ভাঙা সম্ভব হয়নি।
এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে মিশরের। তবে মেসির গোলে এগিয়ে থেকেও বিশ্বকাপের অভিষিক্ত দল কেপ ভার্দের এই দুর্দান্ত প্রত্যাবর্তন এখন শেষ ষোলোর টিকিটের লড়াইকে চরম উত্তেজনায় রূপ দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নকে আট‌কে দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত