সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘আংশিক কেন্দ্রীয় কমিটি’র প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট বলে জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে একটি কুচক্রী মহল এই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বিএনপির নয়াপল্টনের
কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভী নিজেই এই তথ্য নিশ্চিত
করেছেন। একই সাথে এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ
জানিয়েছেন তিনি।
বিবৃতিতে রিজভী
বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তাঁর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে ছাত্রদলের একটি আংশিক কেন্দ্রীয় কমিটির ভুয়া প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।
এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর স্বাক্ষরে
বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে এমন কোনো বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।
ফেসবুকে ছড়িয়ে
পড়া ওই ভিউয়া বিজ্ঞপ্তিতে আমানউল্লাহ আমানকে সভাপতি, খোরশেদ আলম সোহেলকে সিনিয়র সহসভাপতি,
মমিনুল ইসলাম জিলানকে সাধারণ সম্পাদক, শরিফ প্রধানকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক
এবং রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের আংশিক কমিটি গঠনের দাবি করা হয়েছিল।
এই ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত
বিজ্ঞপ্তির বিষয়ে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে
না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভী।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন