সংবাদ

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

জেলা৷ বার্তা  পরিবেশক, ময়মনসিংহ
জেলা৷ বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা
নিহত রাজিব আহম্মেদের স্বজনদের আহাজারি। ছবি : সংবাদ

ময়মনসিংহ নগরের আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর দুইটার দিকে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত রুবেল নগরের আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি মাদকসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে রুবেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তার কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের আগে বাসার সামনে থাকা নিহতের চাচাতো ভাইয়ের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে কক্ষ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে। লাশের মাথার পাশে একটি মদের বোতল পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের পর থেকে বাসার মালিক পারুল আক্তারসহ অন্য ভাড়াটিয়ারা পলাতক রয়েছেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, বাড়ির মালিকের সঙ্গে রুবেলের কোনো অশোভন আচরণের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে রুবেলের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ধর্ষণের অভিযোগ তুলে ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।’

জিজ্ঞাসাবাদের জন্য রনি মিয়া ও সজল নামে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত