সংবাদ

কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
মেট্রোরেল।

রাজধানীর মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ চলবে ২০২৭ সালের এপ্রিলে। আগামী জানুয়ারি মাস থেকে এই অংশে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব বলেন, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে জানুয়ারি থেকে রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।

প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন পর্যন্ত ১.১৬ কিলোমিটার ভায়াডাক্ট, স্টেশন ও রেল ট্র্যাক নির্মাণসহ পুরো সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য ও প্রবেশ-বাহির পথের কাজ চলছে।

২০২৬ সালের জুন পর্যন্ত কমলাপুর স্টেশনের সব পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণ শেষ হয়েছে।

স্টেশনের জন্য স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি শিগগিরই আনা হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

স্টেশনের প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশের রঙের কাজ চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং কাজ শেষ হয়েছে।

উত্তরা উত্তর থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত লাইন-৬ এর মোট দৈর্ঘ্য ২১.২৬ কিলোমিটার। ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত