সংবাদ

‘ক্লিন কেয়ার’ অ্যাপে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ করা যাবে: ডিএসসিসি প্রশাসক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম

‘ক্লিন কেয়ার’ অ্যাপে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ করা যাবে: ডিএসসিসি প্রশাসক

বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং এর নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, "পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ জানাতে এখন আর সিটি করপোরেশনে আসতে হবে না। এই ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ করা যাবে। এর মাধ্যমে অভিযোগের বিরুদ্ধে কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিও অ্যাপেই ট্র্যাকিং বা পর্যবেক্ষণ করা যাবে।"

তিনি আরও বলেন, "কোন এলাকায় দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে, সেটিও এই ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে মনিটরিং করবে সিটি করপোরেশন। এই অ্যাপটি মূলত সিটি করপোরেশনের জবাবদিহিতার সেতুবন্ধন হবে।"

আব্দুস সালাম উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন পদ্ধতি থেকে ডিজিটাল রূপান্তরের দিকে নিয়ে যেতে কাজ করছে সিটি করপোরেশন। এখন থেকে কোন এলাকায় কী পরিমাণ আবর্জনা হচ্ছে, তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "জনগণকে সচেতন করা আমাদের কাজ। নগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ, আর সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘ক্লিন কেয়ার’ অ্যাপে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ করা যাবে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

বর্জ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি পরিচ্ছন্নতা-সংক্রান্ত অভিযোগ জানাতে এবং এর নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আজ মঙ্গলবার (৭ জুলাই) ডিএসসিসির নগর ভবনে আয়োজিত ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, "পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ জানাতে এখন আর সিটি করপোরেশনে আসতে হবে না। এই ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ করা যাবে। এর মাধ্যমে অভিযোগের বিরুদ্ধে কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিও অ্যাপেই ট্র্যাকিং বা পর্যবেক্ষণ করা যাবে।"

তিনি আরও বলেন, "কোন এলাকায় দক্ষ কর্মী নিয়োগ দিতে হবে, সেটিও এই ক্লিন কেয়ার অ্যাপের মাধ্যমে মনিটরিং করবে সিটি করপোরেশন। এই অ্যাপটি মূলত সিটি করপোরেশনের জবাবদিহিতার সেতুবন্ধন হবে।"

আব্দুস সালাম উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনাকে সনাতন পদ্ধতি থেকে ডিজিটাল রূপান্তরের দিকে নিয়ে যেতে কাজ করছে সিটি করপোরেশন। এখন থেকে কোন এলাকায় কী পরিমাণ আবর্জনা হচ্ছে, তা ডেটাবেজের মাধ্যমে বিশ্লেষণ করা হবে।

শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "জনগণকে সচেতন করা আমাদের কাজ। নগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জনগণের দায়িত্ব ৫০ শতাংশ, আর সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত