মানিকগঞ্জের সিংগাইরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়া উপলক্ষে স্থাপিত অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার জামির্তা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরে স্থাপিত ক্যাম্পটি পরিদর্শন করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী জামির্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে হায়দারের কাঠবাগান এলাকায় ৮ বীরের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করেন। পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি।
/

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন