হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। বুধবার (৮ জুলাই) সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম তাজুল ইসলাম রুবেল (৫০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় এবং লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক তাজুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত লাকি পরিবহনের বাসচালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ২ টি উদ্ধার করা হয়েছে।
/

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন