চুয়াডাঙ্গার জীবননগরে ঘরের ভেতরে বিদ্যুতের তার সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত আটটার দিকে উপজেলার বেগমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ার মকবুল হোসেনের ছেলে। তবে তাদের গ্রামের বাড়ি একই উপজেলার যাদবপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতে নাঈম তাদের গ্রামের বাড়ির একটি কক্ষে ঝুলে থাকা বিদ্যুতের তার সরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান সেখ।
\\

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন