সংবাদ

যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম

যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার
দীপু মনির সাথে ফরিদা ইলিয়াস। ছবি : সংবাদ

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড় স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে সকাল আটটার দিকে উত্তর শ্রীরামদী এলাকায় ফরিদার বাসায় অভিযান চালানো হয়। গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি। অভিযানে থানা-পুলিশের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি আরও জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকালে শহরের বড় স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে সকাল আটটার দিকে উত্তর শ্রীরামদী এলাকায় ফরিদার বাসায় অভিযান চালানো হয়। গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তিনি অন্যতম আসামি। অভিযানে থানা-পুলিশের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি আরও জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত