সংবাদ

চাকরি জাতীয়করণের দাবিতে দুমকিতে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

চাকরি জাতীয়করণের দাবিতে দুমকিতে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট
দুমকিতে ডাকঘরের সামনে কর্মচারীদের মানববন্ধন। ছবি : সংবাদ

চাকরি জাতীয়করণসহ ২ দফা দাবিতে পটুয়াখালীর দুমকিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ডাকঘরের কর্মচারীরা। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের সম্মিলিত উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে। গত ৬ জুলাই থেকে তারা এই ধর্মঘট শুরু করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সমান কাজ করলেও চরম বৈষম্যের শিকার হচ্ছেন। সারা দেশে ১৬ হাজার বিভাগীয় কর্মকর্তা-কর্মী ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পেলেও সমপরিমাণ কাজ করে ২৩,০২১ জন অবিভাগীয় কর্মচারী মাসিক সম্মানী পাচ্ছেন মাত্র ৪,৪৬০ টাকা। এই সামান্য টাকা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, তারা ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকলেও বর্তমানে নিজেদের কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। ২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়ার ফারজানা আক্তার ও নুরুল ইসলাম, পাঙ্গাশিয়ার জাফর হোসেন এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম প্রমুখ।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

চাকরি জাতীয়করণের দাবিতে দুমকিতে ডাকঘর কর্মচারীদের ধর্মঘট

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

চাকরি জাতীয়করণসহ ২ দফা দাবিতে পটুয়াখালীর দুমকিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ডাকঘরের কর্মচারীরা। বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের সম্মিলিত উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন চলছে। গত ৬ জুলাই থেকে তারা এই ধর্মঘট শুরু করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সমান কাজ করলেও চরম বৈষম্যের শিকার হচ্ছেন। সারা দেশে ১৬ হাজার বিভাগীয় কর্মকর্তা-কর্মী ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পেলেও সমপরিমাণ কাজ করে ২৩,০২১ জন অবিভাগীয় কর্মচারী মাসিক সম্মানী পাচ্ছেন মাত্র ৪,৪৬০ টাকা। এই সামান্য টাকা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

আন্দোলনকারীরা আরও বলেন, তারা ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে থাকলেও বর্তমানে নিজেদের কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। ২ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়ার ফারজানা আক্তার ও নুরুল ইসলাম, পাঙ্গাশিয়ার জাফর হোসেন এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম প্রমুখ।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত