সংবাদ

গোল করতেই হাসপাতালের বেড ছেড়ে উচ্ছ্বাসে ভাসলেন পরীমনি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম

গোল করতেই হাসপাতালের বেড ছেড়ে উচ্ছ্বাসে ভাসলেন পরীমনি

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা নাটকীয় জয় তুলে নেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন কোটি সমর্থক। সেই আনন্দের জোয়ারে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিয় দলের জয় এবং মেসির গোল উদযাপন করতে ভোলেননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে মজার সব পোস্টের মাধ্যমে তিনি আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
​ম্যাচ চলাকালীন নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীমনি ফেসবুকে লেখেন, "হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।"
এর কিছুক্ষণ পরই মেসির গোল এবং আর্জেন্টিনা জয় নিশ্চিত করলে তিনি আরেকটি পোস্টে লেখেন, "মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।"
তার এই পোস্টগুলোতে ভালোবাসা এবং নাচের ইমোজিও দেখা যায়।
​অভিনেত্রীর এমন হাস্যরসাত্মক পোস্টগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীর এমন রসবোধের প্রশংসা করার পাশাপাশি আর্জেন্টিনার জয় উদযাপনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে অনেক তারকার মতোই পরীমনি বরাবরই আর্জেন্টিনার একজন বড় ভক্ত হিসেবে পরিচিত। এবার হাসপাতালে থেকেও তার এই ব্যতিক্রমী উদযাপন ভক্তদের মাঝে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

গোল করতেই হাসপাতালের বেড ছেড়ে উচ্ছ্বাসে ভাসলেন পরীমনি

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনা নাটকীয় জয় তুলে নেওয়ার পর উচ্ছ্বাসে মেতেছেন কোটি সমর্থক। সেই আনন্দের জোয়ারে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিয় দলের জয় এবং মেসির গোল উদযাপন করতে ভোলেননি জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে মজার সব পোস্টের মাধ্যমে তিনি আর্জেন্টিনার জয়ের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
​ম্যাচ চলাকালীন নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীমনি ফেসবুকে লেখেন, "হসপিটালে পা ভাঙা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।"
এর কিছুক্ষণ পরই মেসির গোল এবং আর্জেন্টিনা জয় নিশ্চিত করলে তিনি আরেকটি পোস্টে লেখেন, "মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে। লালালা… লিও মেসি।"
তার এই পোস্টগুলোতে ভালোবাসা এবং নাচের ইমোজিও দেখা যায়।
​অভিনেত্রীর এমন হাস্যরসাত্মক পোস্টগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীর এমন রসবোধের প্রশংসা করার পাশাপাশি আর্জেন্টিনার জয় উদযাপনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে অনেক তারকার মতোই পরীমনি বরাবরই আর্জেন্টিনার একজন বড় ভক্ত হিসেবে পরিচিত। এবার হাসপাতালে থেকেও তার এই ব্যতিক্রমী উদযাপন ভক্তদের মাঝে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত