কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহছেনিয়া কাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- রুমি আক্তার (১৫) ও মো. তৌসিফ (১০)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। রুমি স্থানীয় বরইতলী দাখিল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং তৌসিফ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ দিনের টানা বর্ষণে ওই এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ ভোরে পাহাড়ের একাংশ ধসে বসতঘরের ওপর পড়লে মাটিচাপায় ঘুমন্ত অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলো তলিয়ে গেছে। এর মধ্যে পাহাড়ধসে ২ শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”
/

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন