সংবাদ

২ বছর পর আখাউড়া দিয়ে ভ্রমণ ভিসায় ভারতযাত্রা শুরু

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

২ বছর পর আখাউড়া দিয়ে ভ্রমণ ভিসায় ভারতযাত্রা শুরু
ভারতগামী যাত্রীদের পদচারণায় মুখর আখাউড়া স্থলবন্দর। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ২ বছর পর আবারও ভ্রমণ ভিসায় (ট্যুরিস্ট ভিসা) বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রমণ ভিসা নিয়ে এক বাংলাদেশি যাত্রী ওই বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার সংখ্যা বেশি। তারা ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। অন্যদিকে, এতদিন বাংলাদেশি নাগরিকেরা প্রধানত চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সুযোগ পেতেন। ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় যাত্রী পারাপার অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ভ্রমণ ভিসায় ভারত যাওয়া প্রথম যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করে ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান। আজ বন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার মধ্য দিয়ে ২ বছরের অপেক্ষার অবসান হলো।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারত গেছেন। ভিসা কেন্দ্রগুলো থেকে নতুন করে ভিসা দেওয়া শুরু হওয়ায় আগামী দিনে যাত্রী সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করেছিল। দীর্ঘ বিরতির পর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা কেন্দ্রগুলোতে গত ২৮ জুন থেকে পুনরায় আবেদন গ্রহণ শুরু হয় এবং ৮ জুলাই থেকে আবেদনকারীরা ভিসা পেতে শুরু করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

২ বছর পর আখাউড়া দিয়ে ভ্রমণ ভিসায় ভারতযাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ২ বছর পর আবারও ভ্রমণ ভিসায় (ট্যুরিস্ট ভিসা) বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াত শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রমণ ভিসা নিয়ে এক বাংলাদেশি যাত্রী ওই বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আসার সংখ্যা বেশি। তারা ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন। অন্যদিকে, এতদিন বাংলাদেশি নাগরিকেরা প্রধানত চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সুযোগ পেতেন। ভ্রমণ ভিসা পুনরায় চালু হওয়ায় যাত্রী পারাপার অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ ভ্রমণ ভিসায় ভারত যাওয়া প্রথম যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করে ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান। আজ বন্দর দিয়ে যাতায়াত শুরু হওয়ার মধ্য দিয়ে ২ বছরের অপেক্ষার অবসান হলো।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহিম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারত গেছেন। ভিসা কেন্দ্রগুলো থেকে নতুন করে ভিসা দেওয়া শুরু হওয়ায় আগামী দিনে যাত্রী সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে ভারত তাদের ভিসা কার্যক্রম সীমিত করেছিল। দীর্ঘ বিরতির পর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা কেন্দ্রগুলোতে গত ২৮ জুন থেকে পুনরায় আবেদন গ্রহণ শুরু হয় এবং ৮ জুলাই থেকে আবেদনকারীরা ভিসা পেতে শুরু করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত