নরসিংদীর মনোহরদীতে এক শিশুকে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণ চেষ্টার অভিযোগে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ৮ বছর বয়সী শিশু ফারহান তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার পরিবার মনোহরদী সরকারি কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে।
আটককৃত ব্যক্তিরা হলেন–নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রফিক (২৫) ও জজ মিয়া (২৩)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মাছিমপুর গ্রামে ফারহান তার মামার বাড়ির পাশে একা হাঁটছিল। এ সময় ওত পেতে থাকা ওই ২ যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে অদূরে মাছ ধরতে থাকা তার ২ মামাসহ স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা ফারহানকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই ওই ২ যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, অপহরণ চেষ্টার অভিযোগে জনতা দুই যুবককে ধরে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন