সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় রুমি আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ভ্যানচালক। তবে ভ্যান থেকে পড়ে যাওয়ার মুহূর্তে ২ শিশু সন্তানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় তারা অলৌকিকভাবে বেঁচে গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলনা-পাইকগাছা সড়কের শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুমি আক্তার তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত সাইদুল ইসলামের মেয়ে। তার ২ ছেলে হানজালা (২) ও রাব্বি (৫) সুস্থ আছে। দুর্ঘটনায় আহত ভ্যানচালক আবদুস সাত্তারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী ‘যমুনা লাইন পরিবহন’-এর একটি বাস শাহপুর এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীভর্তি একটি মোটর ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা রুমি আক্তার ছিটকে বাসের নিচে পড়ে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে ভ্যান থেকে পড়ার মুহূর্তেই তিনি তাঁর দুই শিশু সন্তানকে ধাক্কা দিয়ে রাস্তার অপর পাশে ফেলে দেন, ফলে তারা বড় কোনো আঘাত ছাড়াই প্রাণে বেঁচে যায়।
জানা গেছে, রুমি আক্তার বুধবার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় জড়ো হলে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
/

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন