সংবাদ

কথা রেখেছেন এমপি রতন, খুশী এলাকাবাসী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:১৭ এএম

কথা রেখেছেন এমপি রতন, খুশী এলাকাবাসী

একদিন আগে নদী ভাঙন এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য (এমপি) এলাকাবাসীকে বলেছিলেন, আগামীকাল এখানে জিও ব্যাগ বসানো হবে। তার কথায় স্থানীয়রা আশার আলো দেখলেও কেউ কেউ বলেছিলেন, আগে দেখা যাক কবে কাজ শুরু হয়। কাজ শুরু হলে বিশ্বাস। এমপিরা এমন বলেই থাকেন।

এখন এলাকাবাসী খুব খুশী। বৃহস্পতিবার (৯ জুলাই) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর নদী ভাঙন এলাকায় জিও ব্যাগ (জিওটেক্সটাইল ব্যাগ) বসানো শুরু হয়েছে।

এদিন দুপুরে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন ইসমানীরচর এলাকায় নদীতীর সংরক্ষণে শুরু হওয়া জিও ব্যাগ বসানোর কার্যক্রম পরিদর্শন করেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে ইসমানিরচরের নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ভাঙনের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম দেখতে পাবেন এলাকাবাসী।

বৃহস্পতিবার জিও ব্যাগ বসানোর কার্যক্রম পরিদশনকালে এমপি রতন সাংবাদিকদের বলেন, গজারিয়ায় নদীভাঙনপ্রবণ যেসব এলাকা আছে, সব জায়গায় নদীতীর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, পর্যায়ক্রমে এসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

জেলাপাড়ায় সহায়তা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে এদিন এমপির উপস্থিতিতে স্থানীয় জেলেপাড়ার ৫০টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাব্বির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

বর্ষা এলেই আতঙ্ক শুরু হয়ে যায় ইসমানিরচরের বাসিন্দাদের। মেঘনা নদীর পানি বৃদ্ধি, প্রবল স্রোত ও তীব্র ঢেউয়ের আঘাতে প্রতি বছর ভাঙনের শিকার হয় এই এলাকার কয়েকশত পরিবার। বিগত সরকারের সময় জনপ্রতিনিধিরা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

এবার এমপি কামরুজ্জামান রতনের প্রতিশ্রুতিতে আশার আলো দেখছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সংবাদের প্রশ্নের জবাবে অনেকেই বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ি কাজ শুরু হওয়ায় তারা খুশী।

জিও ব্যাগ বসানো এবং অসহায়দের সহায়তা বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কথা রেখেছেন এমপি রতন, খুশী এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত