সংবাদ

১৬ আসামির ভাগ্য নির্ধারণ

নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম

নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার
ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীর আলোচিত ও চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের ওপর হাইকোর্টের বহুল প্রতীক্ষিত রায় আগামী সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করা হবে।

অগ্রাধিকার ভিত্তিতে শুনানি সম্পন্ন করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করবেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। অপরদিকে আসামিপক্ষে আইনি লড়াই চালান সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এসএম শাহজালাল, এসএম মাসুদ হোসেন দোলন ও মোহাম্মদ শিশির মনিরসহ একদল অভিজ্ঞ আইনজীবী।

দেশে নারী ও শিশু নির্যাতনের একাধিক নির্মম ঘটনার প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গত ১০ জুন বিশেষ এই হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন এবং আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার রায়ের দিন ধার্য করা হয়।

এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার ঐতিহাসিক রায়ে সকল ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদ্রাসা শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম এবং মহি উদ্দিন শাকিল।

বিশেষ এই বেঞ্চের সকল বিচারিক প্রক্রিয়া দ্রুততার সাথে পরিচালনার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়ে একটি শক্তিশালী ও সমন্বিত টিম গঠন করেছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। নুসরাতকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার এই হৃদয়বিদারক ঘটনাটি সমগ্র দেশকে নাড়িয়ে দিয়েছিল। ফলে উচ্চ আদালতের এই চূড়ান্ত রায়ের দিকে এখন তাকিয়ে রয়েছে পুরো দেশের মানুষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নুসরাত হত্যা মামলার আপিলের রায় সোমবার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত