সংবাদ

কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা
ছবি : সংবাদ

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত তিনটার দিকে নাফ নদীর গোলারচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর দ্বীপ আউটপোস্টের সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের ভেতরে একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো চায়ের প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (২৩ ২৩ আগস্ট) সন্ধ্যায় টেকনাফের কেরুনতলী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পাচারকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কোটি টাকার আইস ফেলে পালাল পাচারকারীরা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত তিনটার দিকে নাফ নদীর গোলারচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরীর দ্বীপ আউটপোস্টের সদস্যরা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের ভেতরে একটি পুটলি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো চায়ের প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এর আগে গত রোববার (২৩ ২৩ আগস্ট) সন্ধ্যায় টেকনাফের কেরুনতলী এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, পাচারকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত