সংবাদ

সখিপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

সখিপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জুনায়েদ তানবির নোমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুনায়েদ উপজেলার প্রতিমা-বংকি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. রুবেল মিয়ার বড় ছেলে। সে সখিপুরের শাহিন স্কুলের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, জুনায়েদের মা রুমা আক্তার গত শনিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। অন্যদিকে জুনায়েদ সুস্থই ছিল। তবে সোমবার সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির মাত্র দেড় ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।

শাহিন স্কুল সখিপুর শাখার সভাপতি শাহিন আল মামুন বলেন, ‘জুনায়েদ অত্যন্ত শান্ত ও নম্র স্বভাবের ছিল। তার এমন অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জুনায়েদকে দাফন করা হয়েছে। একই সময়ে তার মা মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সখিপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জুনায়েদ তানবির নোমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুনায়েদ উপজেলার প্রতিমা-বংকি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. রুবেল মিয়ার বড় ছেলে। সে সখিপুরের শাহিন স্কুলের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, জুনায়েদের মা রুমা আক্তার গত শনিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। অন্যদিকে জুনায়েদ সুস্থই ছিল। তবে সোমবার সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির মাত্র দেড় ঘণ্টার মাথায় তার মৃত্যু হয়।

শাহিন স্কুল সখিপুর শাখার সভাপতি শাহিন আল মামুন বলেন, ‘জুনায়েদ অত্যন্ত শান্ত ও নম্র স্বভাবের ছিল। তার এমন অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’

সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জুনায়েদকে দাফন করা হয়েছে। একই সময়ে তার মা মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত