সংবাদ

মাগুরায় ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

মাগুরায় ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
মাগুরা সদর থানা। ছবি : সংবাদ

অনলাইন জুয়ার মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেনের অভিযোগে মাগুরায় আমিনুল ইসলাম (নয়ন) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে শহরের ভিটাসাইর মারকাজ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম ওই এলাকার লালটু শিকদারের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে আমিনুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত বিকাশ, নগদ ও বিভিন্ন অ্যাপে প্রায় ৫ লাখ টাকা পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে আমিনুলের মাধ্যমে জুয়ার অ্যাপে প্রায় ৪ কোটি টাকা লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাগুরায় ৪ কোটি টাকার লেনদেনের অভিযোগে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

অনলাইন জুয়ার মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেনের অভিযোগে মাগুরায় আমিনুল ইসলাম (নয়ন) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে শহরের ভিটাসাইর মারকাজ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম ওই এলাকার লালটু শিকদারের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও ৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে আমিনুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত বিকাশ, নগদ ও বিভিন্ন অ্যাপে প্রায় ৫ লাখ টাকা পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে আমিনুলের মাধ্যমে জুয়ার অ্যাপে প্রায় ৪ কোটি টাকা লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় জুয়া নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত