সংবাদ

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর
নিজস্ব বার্তা পরিবেশক, দিনাজপুর
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। ছবি : সংবাদ

দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পারমেনাশ হেম্ব্রম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মেলিনা কিস্কু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারমেনাশ হেম্ব্রম জেলার চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীতলা দল্লা মিশন পাড়ার মৃত সর্মায় হেম্ব্রমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে সদর উপজেলার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পারমেনাশ। পথে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পারমেনাশ ও তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি পারমেনাশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মেলিনা কিস্কুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পারমেনাশ হেম্ব্রম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মেলিনা কিস্কু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারমেনাশ হেম্ব্রম জেলার চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীতলা দল্লা মিশন পাড়ার মৃত সর্মায় হেম্ব্রমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে সদর উপজেলার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পারমেনাশ। পথে বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পারমেনাশ ও তার স্ত্রী রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি পারমেনাশকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মেলিনা কিস্কুকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত