৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হওয়ার পর এবার রাশিয়ার ২২তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবে সিনেমাটি রাশিয়া–ইসলামিক ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে। পাশাপাশি এটি ‘ফর কালচারাল ডায়লগ ইন দ্য ইসলামিক ওয়ার্ল্ড’ পুরস্কারের জন্যও প্রতিযোগিতা করবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম।
বাংলার ঐতিহ্যবাহী
যাত্রাশিল্পের সংকট, পরিবর্তিত সামাজিক বাস্তবতা এবং দর্শকের বিনোদন চাহিদার প্রেক্ষাপটে
নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘প্রিন্সেস রোজী’। গল্পে দেখা যায়, দর্শকের চাহিদার
কারণে ‘প্রিন্সেস’ নামের এক নৃত্যশিল্পী যাত্রামঞ্চের প্রধান আকর্ষণে পরিণত হন। চলচ্চিত্রটির
শুটিং গত বছরের জানুয়ারিতে গোবিন্দপুর-এ যাত্রার সেট নির্মাণ করে সম্পন্ন হয়।
সিনেমায় ‘প্রিন্সেস
রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তার পাশাপাশি সিনেমাটির অধিকাংশ চরিত্রে
অভিনয় করেছেন প্রকৃত যাত্রাশিল্পীরা, যা চলচ্চিত্রটিকে আরও বাস্তবধর্মী করে তুলেছে।
চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে ভাবনা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন,
একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে ‘প্রিন্সেস রোজী’র নাচ, অঙ্গভঙ্গি ও শরীরী ভাষা
ধারণ করা তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। পাশাপাশি দর্শকের দৃষ্টিভঙ্গি ও সামাজিক প্রতিক্রিয়া
নিয়েও তিনি দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত অভিনয়শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কারের
লক্ষ্যেই চরিত্রটি গ্রহণ করেন।
উল্লেখ্য, নির্মাতা
আসিফ ইসলামের আগের চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ স্পেশাল
জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার ‘কিং: ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর মাধ্যমে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন