রণবীর সিং নতুন মেগা বাজেটের সিনেমা ‘প্রলয়’ নিয়ে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর এবার জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে সিনেমাটির শুটিং।
ভারতীয় গণমাধ্যমের
খবর, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক অ্যাকশন থ্রিলার পরিচালনা
করছেন জয় মেহতা। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হবে অস্ট্রেলিয়ায়। ইতোমধ্যে সেখানে
প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছে।
‘প্রলয়’-এর গল্প
আবর্তিত হয়েছে এক ভয়াবহ জঙ্গি হামলার পরবর্তী পরিস্থিতিকে ঘিরে। এতে এক দম্পতির বেঁচে
থাকার সংগ্রাম এবং এক রহস্যময় রক্ষাকর্তার আবির্ভাব তুলে ধরা হবে। নির্মাতাদের লক্ষ্য,
আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে দর্শকদের জন্য ভিন্নধর্মী
এক ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দেওয়া।
সিনেমাটির নির্মাণে
আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করা টেকনিশিয়ানদের যুক্ত করা হয়েছে। পাশাপাশি চিত্রনাট্য
আরও শক্তিশালী করতে চলছে নিবিড় প্রস্তুতি। জানা গেছে, রণবীর সিং নিজেও সিনেমাটির বিভিন্ন
সৃজনশীল বিষয়ে নির্মাতাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন।
নায়িকা হিসেবে কল্যাণী
প্রিয়দর্শন-এর নাম আলোচনায় থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে চূড়ান্ত করা হয়নি। ফলে
কাস্টিংয়ে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।
এর আগে শোনা গিয়েছিল,
রণবীর সিং বিদেশ সফর শেষে ডন ৩-এর পরিবর্তে ‘প্রলয়’-এর প্রস্তুতি শুরু করবেন। সেই পরিকল্পনাই
এখন বাস্তবায়নের পথে। ফলে বহুল প্রতীক্ষিত এই মেগা বাজেটের সিনেমাকে ঘিরে দর্শকদের
আগ্রহ ক্রমেই বাড়ছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন