ন্যানি অভিনীত বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা দ্য প্যারাডাইস আগামী ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শ্রীকান্ত ওদেলা পরিচালিত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রথমে সিনেমাটির
মুক্তির তারিখ ২৬ মার্চ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করে ২১ আগস্ট ঘোষণা করা
হয়। প্রযোজনা প্রতিষ্ঠান এসএলভি সিনেমাস প্রকাশিত নতুন পোস্টারের মাধ্যমে মুক্তির তারিখটি
নিশ্চিত করেছে।
সম্প্রতি সিনেমাটি
নতুন করে আলোচনায় আসে রাঘব জুয়াল-এর ফার্স্ট লুক প্রকাশের পর। ‘বিক্রম মালিক’ নামের
ভয়ংকর এক খলনায়কের চরিত্রে দেখা যাবে তাকে। গলায় ভারী সোনার গহনা ও হিংস্র অভিব্যক্তিতে
প্রকাশিত তার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
এক সাক্ষাৎকারে
রাঘব জুয়াল বলেন, শ্রীকান্ত ওদেলার সঙ্গে কাজ করা তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা। তাঁর বিশ্বাস,
‘দ্য প্যারাডাইস’ দর্শকদের জন্য বড় চমক হয়ে উঠবে।
এটি ২০২৩ সালের
ব্লকবাস্টার দসরা-এর পর ন্যানি ও শ্রীকান্ত ওদেলার দ্বিতীয় যৌথ প্রজেক্ট। নির্মাতাদের
দাবি, এই সিনেমায় ন্যানিকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে। অ্যাকশন, ড্রামা ও বাস্তবধর্মী
গল্পের সমন্বয়ে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্রে পরিণত
হয়েছে।
সবকিছু ঠিক থাকলে
আগামী ২১ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য প্যারাডাইস’।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন