সংবাদ

বিদেশে থাকা দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:১৯ পিএম

বিদেশে থাকা দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশের আদালতে রায় হয়েছে এবং যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের পর বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের অবশ্যই দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।’

অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, দালালের খপ্পরে পড়ে সাগরপথে ইউরোপ পাড়ি দেওয়ার প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে কঠোর নির্দেশনা পাঠানো হবে। কোনো নাগরিক যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশে বিপদে পড়া শ্রমিকদের সহায়তায় দূতাবাসগুলোর সমন্বয় জোরদার করা হয়েছে।

নারী শিক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার নারী ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এবারের বাজেটে নারী শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে এবং স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

বিদেশে থাকা দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশের আদালতে রায় হয়েছে এবং যারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা : শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের পর বিদেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের অবশ্যই দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।’

অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, দালালের খপ্পরে পড়ে সাগরপথে ইউরোপ পাড়ি দেওয়ার প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে কঠোর নির্দেশনা পাঠানো হবে। কোনো নাগরিক যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশে বিপদে পড়া শ্রমিকদের সহায়তায় দূতাবাসগুলোর সমন্বয় জোরদার করা হয়েছে।

নারী শিক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার নারী ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এবারের বাজেটে নারী শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে এবং স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা সরকারের রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এছাড়া বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার প্রমুখ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত