প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণবঙ্গ সফরকে কেন্দ্র করে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (১৩ জুলাই) সকালে তার গাড়িবহর ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দিলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। টানা বৃষ্টি উপেক্ষা করে দলীয় প্রধানকে একনজর দেখতে মহাসড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল থেকেই মাদারীপুর-৩ আসনের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে জড়ো হতে থাকেন সমর্থকরা। বিশেষ করে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে বিশাল জমায়েত লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর গাড়িবহর এলাকা অতিক্রম করার সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
দীর্ঘ ২২ বছর পর দক্ষিণবঙ্গে তারেক রহমানের এই সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহরটি মাদারীপুর অতিক্রম করে।
স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয়রা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল অংশটি ৬ লেনে উন্নীত করার দাবি জানান। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন