জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ৩৫ বিজিবি। আজ সোমবার দুপুরে উপজেলার পাথরের চর এলাকার ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান উপস্থিত থেকে দুর্গতদের হাতে এসব ত্রাণ তুলে দেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, লবণ, স্যালাইন, গ্যাসলাইট ও মোমবাতি দেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণকালে ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই সময়ে বিজিবির সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের সহায়তায় বিজিবি সবসময় পাশে থাকবে এবং এই ধারা অব্যাহত থাকবে।’
/

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন