সংবাদ

পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কিট প্যারেড

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কিট প্যারেড
পেশাদারত্ব নিশ্চিতে প্যারেড পরিদর্শন করছেন কর্মকর্তারা। ছবিঃ সংবাদ

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও কর্মতৎপরতা যাচাইয়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সরকারি পোশাক, বেল্ট, বুট, ক্যাপসহ বিভিন্ন সরঞ্জামের পরিচ্ছন্নতা ও ব্যবহারযোগ্যতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে পেশাদারত্বের সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন।

কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন ও কাঞ্চন কুমার দেবসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিয়মিত এই ধরনের প্যারেড আয়োজনের মাধ্যমে বাহিনীর সদস্যদের কর্মদক্ষতা ও শৃঙ্খলা সুদৃঢ় হয়, যা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে কিট প্যারেড

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও কর্মতৎপরতা যাচাইয়ের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সরকারি পোশাক, বেল্ট, বুট, ক্যাপসহ বিভিন্ন সরঞ্জামের পরিচ্ছন্নতা ও ব্যবহারযোগ্যতা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রেখে পেশাদারত্বের সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশ দেন।

কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন ও কাঞ্চন কুমার দেবসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নিয়মিত এই ধরনের প্যারেড আয়োজনের মাধ্যমে বাহিনীর সদস্যদের কর্মদক্ষতা ও শৃঙ্খলা সুদৃঢ় হয়, যা একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত