সংবাদ

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৫ জেলে নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৫ জেলে নিহত
ছবি : সংবাদ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে পাঁচ জেলে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), মোহাম্মদ করিম (২১) ও আইয়ুব মনির (২০)।

কুতুবদিয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি পাঁচজন নিখোঁজ থাকেন। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত করে ভেতর থেকে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৫ জেলে নিহত

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে পাঁচ জেলে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন-কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), মোহাম্মদ করিম (২১) ও আইয়ুব মনির (২০)।

কুতুবদিয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্য ট্রলারের জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি পাঁচজন নিখোঁজ থাকেন। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্ত করে ভেতর থেকে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ বলেন, ‘সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত