ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জগতপুর ব্রিজের দক্ষিণ পাশের মনিপুর এলাকায় সড়ক উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। সোমবার (১৩ জুলাই) দুপুর থেকে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় সড়কের কয়েকটি অংশ দিয়ে পানি জনপদে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ভয়াবহ বন্যায় এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই স্মৃতি এখনো তাজা থাকায় নদীপাড়ের মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলার নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে তারা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় প্রশাসন নজরদারি শুরু করেছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (পুর) মো. ফাহাদ্দিস হোসাইন জানান, মনিপুর এলাকায় একটি সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে প্লাবিত হওয়া অংশটি নদীর মূল বেড়িবাঁধ নয়, বরং একটি সংযোগ সড়ক।
সার্বিক পরিস্থিতি নিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-অতিরিক্ত দায়িত্ব) অতনু বড়ুয়া বলেন, “মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মনিপুর গ্রামে বেড়িবাঁধ নয়, একটি রাস্তার ওপর দিয়ে লোকালয়ে পানি ঢুকছে বলে খবর পেয়েছি। আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি।”
\

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন