টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুসে উঠেছে তিস্তা নদী। লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীটির পানি ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে তিস্তাপাড়ের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি তীব্র বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি রাখছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষায় কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে: নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কাউকে নদীতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের ৪টি জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলাগুলো হলো: লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে এবং নদীপাড়ের মানুষের খোঁজখবর রাখা হচ্ছে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন