সংবাদ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেপ্তার
শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দপ্তরি মো. আলমগীর। ছবিঃ সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আলমগীর সরদার (৩৫) নামের এক দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর সরদার উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ জুলাই ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আলমগীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লৌহজং থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।"

/

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আলমগীর সরদার (৩৫) নামের এক দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর সরদার উপজেলার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি। তিনি বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ জুলাই ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে আলমগীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লৌহজং থানায় মামলা করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।"

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত