সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা (কাছারিপাড়া) এলাকার মো. হাফিজুল ইসলাম ওরফে হাপি (৫৩) ও তার স্ত্রী রোমেনা বেগম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা-পুলিশের একটি বিশেষ দল সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে হাফিজুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তার দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন