সংবাদ

পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন
ছবি : সংবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী, তার প্রেমিক ও শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের ২০ বছর পর মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার (৪৮), শাশুড়ি ছকিনা বেগম (৬০), শ্বশুর নুর মোহাম্মদ (৬৮) এবং নুর নাহারের কথিত প্রেমিক আব্দুল গফুর (৫২)। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামে স্ত্রী নুর নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে তার প্রেমিক আব্দুল গফুরের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী, তার মা-বাবা ও প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করেন। পরে মরদেহটি বাড়ির পাশের একটি জমিতে ফেলে রাখা হয়।

ঘটনার পরদিন ১৯ এপ্রিল নিহতের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। দীর্ঘ ২০ বছর ধরে চলা এই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার পাওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

তবে আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরকীয়ার জেরে স্বামী হত্যা : স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত