সংবাদ

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা
ছবি : সংগৃহীত

বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে আকস্মিক এই সিদ্ধান্ত জানানো হয়। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও আন্তজেলাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনালে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকেই জরুরি কাজে ঢাকা বা অন্য জেলায় যাওয়ার কথা ছিল। পরিবহন শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তাদের বিকল্প যানবাহনে যাতায়াতের চেষ্টা করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূলত মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরেই এই অচলাবস্থা। এর আগে গত ১৮ মে একই কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। তখন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়া এই কমিটি দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের একাংশ আন্দোলনে নামে এবং এর প্রভাবে আজ আবারও সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মালিক-শ্রমিক পক্ষের কোন্দল নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে আকস্মিক এই সিদ্ধান্ত জানানো হয়। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও আন্তজেলাসহ বিভিন্ন রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনালে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে অনেকেই জরুরি কাজে ঢাকা বা অন্য জেলায় যাওয়ার কথা ছিল। পরিবহন শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তাদের বিকল্প যানবাহনে যাতায়াতের চেষ্টা করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মূলত মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরেই এই অচলাবস্থা। এর আগে গত ১৮ মে একই কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। তখন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচন ছাড়া এই কমিটি দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের একাংশ আন্দোলনে নামে এবং এর প্রভাবে আজ আবারও সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মালিক-শ্রমিক পক্ষের কোন্দল নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের এই দুর্ভোগ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত