আজ জুলাই শহিদ দিবস জুলাইয়ের পোস্টারবয় শহিদ আবু সাঈদ - ইত্তেফাক
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পুলিশের গুলির সামনে একজন দাঁড়িয়ে থাকে বুক টান করে, দুই হাত প্রসারিত করে, তার নাম আবু সাঈদ। মুহূর্তেই তার বুক ঝাঁজরা হয়ে যায় পুলিশের গুলিতে। আবু সাঈদের এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। নতুন করে স্লোগান তৈরি হয়, ‘বুক পেতেছি গুলি কর, বুকের মধ্যে অনেক ঝড়’। আবু সাঈদই শিক্ষার্থীদের গুলির সামনে বুক পেতে দিতে শিখিয়েছে। আজ সেই হত্যাকাণ্ডের দুই বছর।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র বিক্ষোভচলছে, ৬ দফা দাবি - সংবাদ
শিক্ষামন্ত্রীর
পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। ঢাকাসহ দেশের
বিভিন্ন স্থানে ঘটেছে সড়ক অবরোধসহ ঘেরাও কর্মসূচির মতো ঘটনা।
গতকাল রাজধানীর সচিবালয় অভিমুখে দেখা গেছে অর্ধশত শিক্ষার্থীও ভিড়। শিক্ষার্থীদের 'ফার্মের মুরগি' বলে কটূক্তি করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিকেল ৩টা ৫৩ মিনিটে প্রায় ২০ জনের একটি দল মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করতে যান শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আরও প্রায় ৩০ জন শিক্ষার্থী আরেকটি মিছিল নিয়ে যায়। এদিন শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি।
দুই বছরেও শেষ হয়নি ৮৬% মামলার তদন্ত - প্রথম আলো
জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় সারা দেশে মামলা হয়েছিল ১ হাজার ৮৬২টি। প্রায় দুই বছরে মাত্র ২৫৪ মামলার (১৩ দশমিক ৬৪ শতাংশ) তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে পুলিশ। বাকি ৮৬ দশমিক ৩৬ শতাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় করা মামলাগুলো তদন্ত করতে পুলিশ নানা রকম জটিলতার মুখে পড়েছে। কারণ, বেশির ভাগ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এখন লাশ তুলে ময়নাতদন্তের প্রতিবেদন পেতে সময় লাগছে। ঘটনার সময়ই ময়নাতদন্ত হলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বা মৃত্যুর সঠিক কারণ উল্লেখ থাকত।
বেতনের গেজেট আগস্টে - আজকের পত্রিকা
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার। সবশেষ ২০১৫ সালের অষ্টম বেতনকাঠামোর মতো নতুন বেতনকাঠামোর মূল বেতন ও ভাতা দুই বছরে নাকি একই সঙ্গে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভার ওপর ছেড়ে দিচ্ছে পর্যালোচনা কমিটি।
ফ্যাসিবাদ প্রশ্নে সরকার ও বিরোধী দলের ঐক্য অটুট থাকবে: প্রধানমন্ত্রী - নয়া দিগন্ত
ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সংসদের রীতি অনুযায়ী আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে শত্রুতা নয়। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে দেশে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ-স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং এই প্রিয় মাতৃভূমি আর যাতে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত না হয়- সেই প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য অটুট থাকবে।
মেসিজাদুতে নিভল হ্যারি কেইন - দেশ রূপান্তর
ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক দ্বৈরথের সাক্ষী হলো সারা বিশ্ব। প্রথমার্ধের চরম উত্তেজনা, মারামারি আর ফাউলের মহড়ার পর দ্বিতীয়ার্ধের নাটকীয়তায় ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের এই জাদুকরী প্রত্যাবর্তনের নেপথ্য নায়ক লিওনেল মেসি, যার দুর্দান্ত দুটি অ্যাসিস্টেই কপাল পুড়েছে ইংলিশদের। গ্রুপপর্বে করেছেন গোল। নকআউটগুলোতে দল যখন পিছিয়ে, তখন অন্যদের দিয়ে গোল করিয়ে মেসি দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে।
বিশ্বে ফের অস্থির তেলের দাম বিপিসির বড় লোকসানের শঙ্কা - কালের কন্ঠ
মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টাহামলায় আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আমদানি ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। সবচেয়ে বড় চাপের মুখে পড়তে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে তেল কিনে দেশে কম দামে বিক্রি করতে হওয়ায় সংস্থাটি আবারও বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান - সমকাল
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং ১০ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। ওই অর্থবছরে সন্দেহজনক লেনদেন রিপোর্ট (এসটিআর) ৭৪ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
ধ্বংসের ঝুঁকিতে ঢাকা - যুগান্তর
৩০০ থেকে ৫০০ বছরের ‘রিটার্ন পিরিয়ড’ বা ভূমিকম্পের চক্র পূর্ণ হওয়ায় যে কোনো সময় ঢাকায় ৭ থেকে সাড়ে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে মনে করছেন ভূতাত্ত্বিকরা। বিভিন্ন গবেষণা ও জরিপের তথ্যমতে, এমন দুর্যোগে ঢাকা শহর এক মৃত্যুপুরীতে পরিণত হতে পারে, যেখানে বর্তমান অবকাঠামো এবং অপ্রতুল প্রস্তুতি ঝুঁকিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ভেনিজুয়েলার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর বিশ্বের মতো নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজধানী ঢাকায়ও।
ঐক্যের জুলাই থেকে বিভক্তির জুলাই - বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশের
গণতন্ত্রের ইতিহাসে ১৬ জুলাই একটি ঐতিহাসিক দিন। কোটা সংস্কারের দাবিতে দেশের
ছাত্রসমাজ ২০২৪ সালের ১ জুলাই থেকে যে আন্দোলনের সূচনা করেছিল, ১৬
জুলাই তা পূর্ণতা পায়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের
মৃত্যুর মধ্য দিয়ে এ আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এ দিনটি ছিল ৫ আগস্টের গণ
অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের বুলেটে
নিহত শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত সেই ছবিটি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে
রাস্তায় নেমে আসতে থাকে। আন্দোলন হয়ে ওঠে সর্বব্যাপী। সেই সঙ্গে আবু সাঈদ
হত্যাকাণ্ড হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম ‘রূপান্তরকারী’ ঘটনা। একটি বুলেট যখন
বন্দুকের নল থেকে বের হয়, সেটার ওপর কারও নাম লেখা থাকে
না। কিন্তু যখন সেটা একজন ন্যায্য দাবিতে আন্দোলনরত ছাত্রের বুক ভেদ করে, সেই বুলেটই লিখে ফেলে ইতিহাস। ১৬ জুলাই তাই বাংলাদেশের ইতিহাসে একটি
অবিস্মরণীয় দিন।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন