সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় নতুন বাস টার্মিনাল

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় নতুন বাস টার্মিনাল
কালকিনিতে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের উদ্বোধন। ছবিঃ সংবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ সংযোগস্থল ভূরঘাটায় নবনির্মিত পৌর বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন টার্মিনাল প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

ঢাকা ও বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় দীর্ঘদিন কোনো বাস টার্মিনাল ছিল না। ফলে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করায় মহাসড়কে প্রায়ই তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হতো। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ করে কালকিনি পৌর প্রশাসনের উদ্যোগে এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে টার্মিনালের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। টার্মিনালটি নির্মাণ করা হয়েছে, এখন এটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব। রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে পরিণত হবে।”

টার্মিনালটি চালু হওয়ায় মহাসড়কে যানজট কমবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় নতুন বাস টার্মিনাল

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত