পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টার অভিযানে উদ্ধার হয়েছে মিলন নামে এক ডুবুরির লাশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ম্যানহোলে নামার পর ঘণ্টাখানেকের মধ্যেই তার রশি ছিঁড়ে যায়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
সংস্থার নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘দুপুর ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।’
বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কার করছিলেন। মিলন ম্যানহোলে নামার ঘণ্টাখানেক পর তার রশি ছিঁড়ে গেলে শুরু হয় খোঁজাখুঁজি।
সহকর্মীরা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করে। প্রায় ২৫ ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল বলেন, ‘গতকাল দুপুর ১টার পরে আমরা নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সরকারি-বেসরকারিভাবে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে, আজকে নলগোলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা কেটে তার লাশ বের করা হয়েছে।’
সিটি করপোরেশনের কর্মীরা জানান, এই কাজের ঠিকাদার ছিলেন বাবু নামের একজন। কাজটি পরিচালনা করেছিলেন মোনা। মিলনকে সবাই ‘ডুবুরি মিলন’ নামেই চিনতেন।
এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সাদিক নামের এক ডুবুরির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে নিজেদের প্লাটুনের সামনের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজের ৮ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য সাদিকের মরদেহ সন্ধ্যা সাতটায় ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
৮ ঘণ্টার অভিযানে ডুবুরির মরদেহ উদ্ধার

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন