সংবাদ

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়লেন নেতাকর্মীসহ অর্থমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়লেন নেতাকর্মীসহ অর্থমন্ত্রী

​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় হঠাৎ মঞ্চ ধসে পড়ে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে থাকা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আঘাত পাননি।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন। কিন্তু একই সময়ে মঞ্চে অতিরিক্তসংখ্যক নেতা-কর্মী ও অতিথি উঠে পড়লে সেটি আর ভার সইতে পারেনি। ফলে মঞ্চটি ধসে পড়ে।
এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে থাকা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এবং বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ নিচে পড়ে যান। দুর্ঘটনার পরপরই সবাই নিরাপদে উঠে দাঁড়ান এবং এরপর অর্থমন্ত্রী তার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।
​ঘটনার বিষয়ে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, মন্ত্রী ত্রাণ বিতরণের জন্য মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে সেটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সবাই পড়ে গেলেও কেউ আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
​অন্যদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর স্থানীয় নেতাদের ত্রাণ বিতরণের সময় উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এ সময় ঠেলাঠেলিতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে মানুষের আহত হওয়ার বিষয়টি সম্পর্কে ইউএনও মো. আবদুর রহমান জানিয়েছেন, তিনি তখন ঘটনাস্থলে ছিলেন না বলে বিষয়টি তার জানা নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়লেন নেতাকর্মীসহ অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত