সংবাদ

অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ
ছবি : সংবাদ

ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ (২৫)। তিনি নগরীর মধ্য বাড়েরা এলাকার জয়নালের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন-একই এলাকার তোফায়েল আহমেদ নাসিম (২১) ও শাকিল (২২)।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে অটোরিকশার গতি কম থাকায় পলাশসহ তিন আসামি তার গতিরোধ করেন। তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে নাজিম বাধা দেন। এ সময় আসামিরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

নাজিম উদ্দিনের চিৎকারে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে ছিনতাই হওয়া অটোরিকশাসহ পলাশকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নাসির উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আক্রাম হোসেন। তিনি বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দ্রুত এই দণ্ড কার্যকরের দাবি জানাই।’

মামলার বাদী নাসির উদ্দিনও রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত ফাঁসি কার্যকরের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

অটোরিকশা চালক হত্যায় একজনের ফাঁসির আদেশ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত