সৌদি আরবে ফাস্টফুডের দোকানে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং সেখানে আটকে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৩১ আগস্ট দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি)।
আটক ব্যক্তির নাম: মো. সালমান হোসেন (৩৩), যার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ থানার শংকরপুর এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে মধ্যপ্রাচ্যে ভালো কাজের আশ্বাস দিয়ে ছয় লাখ টাকা নেয় একটি পাচারকারী চক্র। গত ৭ জুন ২০২৫ তারিখে তাকে সৌদি আরবে পাঠানো হলেও চুক্তি অনুযায়ী কোনো চাকরি দেওয়া হয়নি।
সিআইডির প্রাথমিক তদন্তে উঠে আসে, আটক সালমান হোসেন ও তার সহযোগীরা ভুক্তভোগীকে সেখানে একটি বাসায় জিম্মি করে রাখে। পরবর্তীতে আকামা বানিয়ে দেওয়ার দোহাই দিয়ে তার পরিবারের কাছে আবারও অতিরিক্ত অর্থ দাবি করা হয় এবং টাকা আদায়ের উদ্দেশ্যে তার ওপর নির্যাতন চালানো হয়।
একপর্যায়ে ভুক্তভোগী কৌশলে সেই বাসা থেকে পালিয়ে এক মরুভূমিতে গিয়ে স্থানীয় এক ব্যক্তির আশ্রয় নেন। পরে দেশটির পুলিশের হাতে আটক হয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখে তিনি দেশে ফেরত আসেন। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে সাভার থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন।
সিআইডি নিশ্চিত করেছে, ভুক্তভোগী সৌদি আরবে গ্রেফতার সালমানের বাসাতেই আটক ছিলেন এবং সালমান এই অপরাধের সাথে সরাসরি যুক্ত। বর্তমানে মামলাটি সিআইডির মানবপাচার শাখা তদন্ত করছে এবং এই চক্রের সাথে জড়িত দেশি-বিদেশি অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরপরই সিআইডির পক্ষ থেকে দেশের সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর করবেন না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্বাভাবিক অর্থ দাবি করলে কিংবা জালিয়াতির সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে জানাতে বলা হয়েছে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন