বাগেরহাটের শরণখোলায় সাগরে ইলিশ ধরার জাল পাতাকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিকেলে সুন্দরবনের দুবলার মেহের আলী চরসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে।
আহত জেলেরা হলেন–রিয়াজ হাওলাদার (৩৫), আশিক (২৫) এবং প্রতিপক্ষের মিজানুর রহমান (৩০)। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে কোস্টগার্ড। সংঘর্ষের সময় নগদ টাকা ও মাছ লুটের অভিযোগ করেছে দুই পক্ষই।
বন বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মেহের আলী চরসংলগ্ন সাগরে জাল পাতার জায়গা নিয়ে জেলে রিয়াজ হাওলাদার ও মিজানুর রহমানের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। মৎস্য ব্যবসায়ী মো. আলিম জানান, সংঘর্ষের সময় রিয়াজ গ্রুপের ট্রলার থেকে প্রায় ৫ লাখ টাকার ইলিশ, নগদ টাকা ও মাছ ধরার সরঞ্জাম ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ। তবে মিজানুর রহমানের পক্ষ থেকেও পাল্টা লুটের অভিযোগ করা হয়েছে।
আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টের একজন কর্মকর্তা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষে জড়ানো জেলেরা কোন এলাকার বাসিন্দা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন