মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে ‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ প্রতিপাদ্যে ৫ কিলোমিটারব্যাপী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমির আয়োজনে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়। একাডেমির চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ বিন রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বক্তব্য দেন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও মুঠোফোন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা কেবল শারীরিক গঠনই নয়, বরং মানসিক বিকাশেও বড় ভূমিকা রাখে। মাদকের বিরুদ্ধে তরুণদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে ইতিবাচক বার্তা দেবে।
৫ কিলোমিটার দীর্ঘ এই মিনি ম্যারাথনে নারী ও পুরুষসহ প্রায় ২৫০ জন অ্যাথলেট অংশ নেন। শহরের প্রধান সড়ক ও চালাপাড়া প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামের সামনে এসে দৌড় শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রানা মিয়া এবং নারী বিভাগে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
/

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন