সংবাদ

মাদকের টাকার ভাগাভাগি নিয়ে কুষ্টিয়ায় জোড়া 'খুন'

প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম

মাদকের টাকার ভাগাভাগি নিয়ে কুষ্টিয়ায় জোড়া 'খুন'
খোকসা থানা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–উপজেলার দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪৫) ও খানপুর গ্রামের আব্দুল শেখ (২৫)। এ ঘটনায় আহত মুল্লুক মন্ডলকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে ২ পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে রাত একটার দিকে চিহ্নিত সন্ত্রাসী সামিরুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র লোক স্থানীয় মাদক ব্যবসায়ী ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম পালিয়ে গেলেও তার বাড়িতে অবস্থান করা ফারুক, আব্দুল ও মুল্লুককে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি মুল্লুক মন্ডলকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষণিক চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার মিশন শেষ করে শীর্ষ সন্ত্রাসী সামিরুল ইসলাম ও তার বিশাল দলবল দ্রত ঘটনাস্থল ত্যাগ করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, হত্যাকাণ্ডের পর রাতেই অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী মিন্টু চকিদার ও নূর আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ‘মাদকের টাকা ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। প্রধান অভিযুক্ত সামিরুলসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

মাদকের টাকার ভাগাভাগি নিয়ে কুষ্টিয়ায় জোড়া 'খুন'

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত